kathmandu
Bengal Liberty: নেপালে সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হতেই উত্তাল রাজধানী কাঠমান্ডু! প্রতিবাদ জানাতে পথে নামে সে দেশের তরুণ প্রজন্মরা। সেই প্রতিবাদই যেন একমুহূর্তে ভয়ঙ্কর চেহারা নিল। ছাত্রযুবদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সাংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনায় এখনও অবধি ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই।

কেন এমন নৃশংস ঘটনার সম্মুখীন হতে রাজধানী কাঠমান্ডুকে?
জানা গিয়েছে, ফেসবুক,হোয়াটহাউস, এক্স হ্যান্ডেলসহ মোট ২৬ টি সমাজমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নেপাল সরকার। সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে পথে নামে ছাত্র যুবরা।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট নেপাল সরকার ৭ দিনের সময় দিয়ে সরকারিভাবে নাম নথিভুক্ত করার নির্দেশ দেয় সমাজমাধ্যম সংস্থাগুলিকে। সেই নির্দেশ অমান্য করে অধিকাংশ সংস্থা। শেষমেষ সমাজমাধ্যমগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার। সরকারের এহেন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে ওঠে যুবসমাজ। ক্ষোভের আঁচ পেয়ে আগেভাগেই দেশের নানা প্রান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
এরপরেই প্রতিবাদ জানাতে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে তরুণ প্রজন্মরা। ছাত্রযুবদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে নেপালের সাংসদভবনের সামনে জড়ো হয়েছিল তাঁরা। কিন্তু ঘটনা তখনই মোর নেয়, যখন বেরিকেড টপকে এগোতে শুরু করে বিক্ষোভকারীরা। সেইসময় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ পর্যন্ত উঠেছে।
