Rakesh singh
Bengal Liberty: সোমবার কংগ্রেস দপ্তর ভাঙচুরে অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিনে আবেদন খারিজ হয়েছে। শিয়ালদহ আদালতের নির্দেশে আগামী ১৮ সেপ্টেম্বর অবধি তাঁর জেল হেফাজত হয়েছে বলেই খবর।

ঘটনার সূত্রপাত (Rakesh Singh)
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে, প্রধানমন্ত্রীর প্রয়াত মা সম্পর্কে কুমন্তব্যের অভিযোগ তুলে দিন-দুপুরে কংগ্রেস দফতরে ঢুকে প্রতিবাদ জানাতে দেখা যায় রাকেশ সিংকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয় যে, কেউ না থাকাকালীন দলবল নিয়ে কংগ্রেস দফতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে রাকেশ সিং। যদিও এই ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা। তাঁর সাফ বক্তব্য, ‘প্রতিবাদ জানিয়েছি, ভাঙচুর করিনি।’
এরপরেই ফের রাকেশ সিংয়ের বিরুদ্ধে গা ঢাকা দেওয়ার অভিযোগ ওঠে। শেষমেষ ৩ সেপ্টেম্বর মাঝরাতে ট্যাংড়ার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন আদালতে পেশ করার সময় ধুন্ধমার পরিস্থিতি তৈরি হয়। সেদিন রাকেশ সিংয়ের বিরুদ্ধে চোর- কাপুরুষ স্লোগান পর্যন্ত তোলে কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

