Sebasray
Bengal Liberty:
মহেশতলার সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরকে ঘিরে ফের উঠল গুরুতর অভিযোগ (Sebasray)। অভিযোগ, ভুল চিকিৎসার জেরে এক রোগীর পা কেটে বাদ দিতে হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রোগীর পরিবার জানিয়েছে, তার মা হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে চিকিৎসার সময় তাঁর শিরা কেটে যায় বলে অভিযোগ। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, সংক্রমণ ও শারীরিক অবস্থার অবনতির কারণে শেষ পর্যন্ত চিকিৎসকদের তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়।

রুগীর পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, ‘ আমাদের মাকে সেবাশ্রয়ের ক্যাম্পে অপারেশন টেবিলে শিরা কেটে ফেলেছিল। মা মৃত্যুর সঙ্গে লড়াই করছিল দীর্ঘ ৯ দিন। একাধিক বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তিনি দেখা করেননি। উপরন্তু তার পিএ অয়ন বারবার ফিরিয়ে দিয়েছিল। সেবাশ্রয়ের হেল্পলাইন নম্বরে ফোন করলেও কেউ ফোন ধরেনি। অবশেষে প্রাণ বাঁচাতে পা কেটে বাদ দেওয়া হয়। তিনি বর্তমানে সম্পূর্ণ পঙ্গু হয়ে গিয়েছেন।’ পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ অয়নের নামে বিস্ফারিত অভিযোগ করে রুগীর পরিবার। তাদের দাবি, অভিষেকের পিএ অয়ন জানায়, ‘ এইসব বিষয়ে স্যার কথা বলেনা ‘ বারংবার হয়রানির শিকার হতে হয় পরিবারকে।

সেবাশ্রয়কে ঘিরে একাধিক অভিযোগ সামনে এল। পূর্বে চিকিৎসকদের নিয়ে, ওষুধ সংক্রান্ত বিষয়ে এবং বর্তমানে ভুল চিকিৎসার চরম পরিণতির অভিযোগ সামনে এল। বিষয়টি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

