BJP Second Candidate List
Bengal Liberty, Kolkata:
বিজেপি(BJP Second Candidate List) প্রথম দফায় ১৪৪টি আসনের নাম ঘোষণা করেছিল। এবার দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনের নাম সামনে এল। ২৯৪ আসনের বিধানসভায় এখন বাকি রইল মাত্র ৩৮টি নাম। এবারের তালিকায় ২০ জন নারী প্রার্থীকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা নারী ভোটারদের টানার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি, দল পুরনো ও বিশ্বস্ত বিধায়কদের ওপর যেমন ভরসা রেখেছে, তেমনই পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচজন বিদায়ী বিধায়ককে টিকিট না দিয়ে কড়া বার্তাও দিয়েছে।

তারকা বনাম তারকা: হেভিওয়েট লড়াই (BJP Second Candidate List)
এবারের নির্বাচনে গ্ল্যামার ও রাজনীতির এক অদ্ভুত মিশেল লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে:
• সোনারপুর দক্ষিণ: এখানে লড়াই হবে দুই অভিনেত্রীর। তৃণমূলের লাভলি মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে রূপা গঙ্গোপাধ্যায়কে।
• শ্যামপুর: হাওড়ার এই কেন্দ্রে বিজেপির বাজি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
• ব্যারাকপুর: এখানে টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর বিরুদ্ধে লড়বেন আইনজীবী কৌস্তভ বাগচী।
• টালিগঞ্জ: অরূপ বিশ্বাসের দুর্গে পদ্মফুল ফোটাতে বিজেপি প্রার্থী করেছে পাপিয়া অধিকারীকে।
• মানিকতলা: এখানে প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে অভিজ্ঞ তাপস রায়কে প্রার্থী করে বড় চমক দিয়েছে বিজেপি।

উত্তর ২৪ পরগনা ও মতুয়া ভোটব্যাঙ্ক (BJP Second Candidate List)
উত্তর ২৪ পরগনার আসনগুলিতে বিজেপি তাদের শক্তি ধরে রাখতে মরিয়া। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটায় দলের বিদায়ী বিধায়কদের ওপরই ভরসা রাখা হয়েছে। তবে নোয়াপাড়ায় অর্জুন সিংহর লড়াই হবে তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জগদ্দলে প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে প্রার্থী করে বিজেপি প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন মুখ তুলে ধরেছে।
সন্দেশখালি আন্দোলনের প্রভাব ইভিএমে কতটা পড়ে, তা দেখতে মুখিয়ে আছে রাজ্য। এই এলাকায় বিজেপি সনৎ সর্দারকে প্রার্থী করলেও, হিঙ্গলগঞ্জে আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে টিকিট দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে বিজেপি।

জঙ্গলমহল ও উত্তরবঙ্গ (BJP Second Candidate List)
উত্তরবঙ্গে নিশীথ প্রামাণিককে মাথাভাঙায় প্রার্থী করে বিজেপি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অন্যদিকে কালিম্পঙে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রীকে প্রার্থী করে চমক দিয়েছে দল। জঙ্গলমহলে পুরুলিয়া ও বাঁকুড়ার বিদায়ী বিধায়কদের ওপর আস্থা রাখা হলেও, জয়পুর বা ভগবানপুরের মতো আসনে রদবদল করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে এগরা থেকে প্রার্থী করা হয়েছে।

পানিহাটি ও আরজি কর প্রসঙ্গ (BJP Second Candidate List)
দ্বিতীয় তালিকার একটি বড় আলোচনার বিষয় হলো পানিহাটি কেন্দ্র। বিজেপি এখনও এখানে কারও নাম ঘোষণা করেনি। রাজনৈতিক মহলে জোরালো গুঞ্জন, আরজি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মাকে এখান থেকে প্রার্থী করতে পারে বিজেপি। তবে দলের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
তৃণমূলী সংস্কৃতি – হিন্দু বিদ্বেষীদের স্বীকৃতি
বেহালা পূর্ব বিধানসভায় তৃণমূলের প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে বলতে শোনা যাচ্ছে যে – হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না।
এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। যদি সত্যিই সাধারণ মানুষ বিশেষ করে হিন্দু ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত… pic.twitter.com/X21VlCtjNc— Suvendu Adhikari (@SuvenduWB) March 19, 2026
ভোটের নির্ঘণ্ট ও বর্তমান পরিস্থিতি (BJP Second Candidate List)
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল— মাত্র দুই দফায় এবার পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। দীর্ঘ তিন দশক পর রাজ্যে এত কম দফায় নির্বাচন হচ্ছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের ২৯১টি আসনের তালিকা ঘোষণা করে প্রচারে অনেকটা এগিয়ে গিয়েছে। বামেরাও দফায় দফায় প্রার্থী দিচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপির দ্বিতীয় তালিকার হেভিওয়েট নামগুলো লড়াইকে ত্রিভুজমুখী থেকে দ্বিমুখী করার চেষ্টায় রয়েছে। ৪ মে জানা যাবে, এই তারকাখচিত এবং কৌশলগত প্রার্থিতালিকা বাংলার মানুষের মন জয় করতে পারল কি না।
আরও পড়ুন :
Suvendu Adhikari Brother in Elections: একা শুভেন্দু নন, এবার ভোট ময়দানে ভাই দিব্যেন্দুও! এগরার প্রার্থী হিসেবে নাম ঘোষণা করল বিজেপি
