CEO office relocation
Bengal Liberty, কলকাতা ২০ মার্চ ২০২৬ :
শনিবারের পর বদলে যাবে মুখ্য নির্বাচনের অফিস। অনেকদিন ধরেই চলছিল জোর জল্পনা (CEO office relocation)। দীর্ঘ ১৮ বছর পর বদলে গেল ঠিকানা। সোমবার থেকে নতুন সিইও দফতরে জোরকদমে কাজ শুরু হবে ২১, নেতাজি সুভাষ রোডে।
পাটারি গুটিয়ে নতুন ঠিকানা ১৩, স্ট্যান্ড রোডে। ওই ঠিকানাতেই রয়েছে আরেক কেন্দ্রীয় অফিস শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ভবন। শনিবার শেষবারের জন্য পুরোনো ঠিকানায় কাজ সম্পূর্ণ করে, সোমবার থেকে নতুন অফিসে পুরোদমে কাজ শুরু হবে। কিন্তু হঠাৎ ১৮ বছর পর কেন এই অফিস বদল? আসুন দেখে নেওয়া যাক।

১৮ বছরের সম্পর্কে ছেদ CEO office relocation
* পুরোনো ঠিকানায় কর্মী বৃদ্ধি পাওয়ার দরুন কাজকর্মে সমস্যা বাড়ছে। জায়গা ছোট থাকার কারণে কাজ করতে অসুবিধা হচ্ছিল।
* সুরক্ষা ব্যবস্থা সঠিক না থাকার দরুন বহু অভিযোগ উঠছে। তার সঙ্গে অগ্নি-নিরাপত্তাও প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।

আগে বহুবার জানানো সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আমল দেননি। শেষমেশ কেন্দ্র সরকারের অধীনস্থ জায়গায় বদল করা হয়েছে। এতে কি তৈরি হবে নতুন কোনো সংঘাত? উত্তর মিলবে খুব তাড়াতাড়ি।
