Focus on Elections 2026
Bengal Liberty, ২২ মার্চ :
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের(Focus on Elections 2026) নির্ঘন্ট ঘোষণা হতেই কোমর বেঁধে নামলো প্রশাসন। রাজ্যে ভোটের সময় কিভাবে চলবে নজর দারি? তা নিয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানিয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়টি যাতে কলকাতা পুলিশের অধীনে থাকা থানার সকল পুলিশ কর্মীর কাছে পৌঁছয়, এবার সেই নিয়েই উদ্যোগী হলেন নতুন কমিশনার অজয় নন্দ।

আসন্ন ভোটে শান্তিপূর্ণ ব্যবস্থাপনার উদ্যোগে কমিশনার নন্দ (Focus on Elections 2026):
পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল ভোট। ভোটে কিভাবে নজরদারি চালানো হবে, সেই নিয়ে ইতিমধ্যেই পুলিশ – প্রশাসন কে জানিয়েছে কমিশন। রবিবার সেই কাজেই কলকাতা পুলিশের অধীনে থাকা ভাঙর ও হেয়ার স্ট্রিট থানায় যান নতুন কমিশনার নন্দ। এরপরে হেয়ার স্ট্রিট থানা থেকে বেরিয়ে তিনি বলেন, ” থানায় এসে পুলিশ অফিসারদের সঙ্গে বলেছি। Briefing করছি। কমিশন জানিয়েছে, যেখানে ভোট হবে, সেখানে কোনো রকম হুমকি দেওয়া যাবে না। ছাপ্পা অথবা বুথ জ্যামিং হবে না। লক্ষ্য পূরণ করব। ”

Agnimitra Paul: ভোটের প্রচারে অন্য মেজাজে অগ্নিমিত্রা পাল | BJP West Bengal | Bengal Liberty#bjpwestbengal #agnimirapaul #BJPNEWS #WestBengalElection #BengalLiberty pic.twitter.com/nlUwgBTBrO
— Bengal Liberty (@bengalliberty1) March 23, 2026
নতুন পদে নিয়োগ আই পিএস নন্দ (Focus on Elections 2026):
বিধানসভা নির্বাচনের মুখে বড় সড় রদ বদল ঘটিয়ে কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসাবে নিয়োগ হয়েছেন ১৯৯৬ ব্যাচের আই পি এস আধিকারিক অজয় নন্দ। গত ১৬ ই মার্চ কলকাতা পুলিশের পূর্ব কমিশনার সুপ্রতিম সরকারের পরিবর্তে তাঁকে এই পদে নিযুক্ত করে নির্বাচন কমিশন। শোনা গেছে, মাওবাদী দমনে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। একসময়ে কাজ করেছেন আসানসোল – দুর্গাপুরের কমিশনার হিসাবেও। এছাড়াও,পশ্চিমবঙ্গ এসটিএফ এর প্রথম আইজি হিসাবেও নিযুক্ত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন :
ISF Candidate List: হুমায়ুনের দলের পর আজ ফুরফুরা শরীফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফের, ভাঙড়ে আরাবুল গুঞ্জন, ক্যানিংয়ে নওশাদ?
