RN Ravi Statement
Bengal Liberty, ২৬ মার্চ ২০২৬ :
পবিত্র রাম নবমীর লগ্নে ভারতবাসী—আট থেকে আশি—সবাই আনন্দের জোয়ারে মাতোয়ারা RN Ravi Statement। সবার মুখে একটাই স্লোগান, “জয় শ্রী রাম”। যখন দেশবাসী সহ বাংলাতেও উৎযাপন হচ্ছে রামবন্দনা , তখনই পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি রামের এই উৎসবের দিনটিতে নতুন মাত্রা যোগ করলেন।
বাংলার মাটিতে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি সকলকে রামবন্দনায় সামিল হওয়ার আহ্বান জানান।

আর. এন. রবির রামকে নিয়ে বার্তা RN Ravi Statement
” রাম নবমী শুধু একটি উৎসব নয়, রাম মানে সবার মনে চেতনার সৃষ্টি। ভারতের সম্প্রীতি রক্ষা করার জন্য রাম নবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৯ দিনের এই তিথি খুবই তাৎপর্যপূর্ণ।
তিনি আরও জানান, আমি আমার পুরো পরিবারকে নিয়ে আজকের দিনটি একসঙ্গে উপলব্ধি করতে এসেছি। রামের কাছে আমাদের একটাই প্রার্থনা সবার বুদ্ধি ও বিবেকের প্রকাশ হোক।
বোঝাই যাচ্ছে, যেখানে “জয় শ্রী রাম” ধ্বনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়, সেখানে আর. এন. রবির এই বার্তায় শাসক শিবির কার্যত ক্লিন বোল্ড।
