UNICEF Report Lebanon Crisis
Bengal Liberty Desk, ২৮ মার্চ: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ লাগাতার বৃদ্ধি পাচ্ছে। যত সময় পার হচ্ছে, ততই তা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। যুদ্ধের এই ভয়াবহতায় বলি হয়ে চলেছে শৈশব। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার ফলে লক্ষ লক্ষ ছোট শিশু প্রাণ হারাচ্ছে। শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে ইজরায়েলি হামলার জেরে লেবাননে অন্তত ৩ লক্ষ ৭০ হাজার শিশু গৃহহারা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ (UNICEF Report Lebanon Crisis)।
মর্মান্তিক ঘটনা (UNICEF Report Lebanon Crisis)

ইউনিসেফের এই রিপোর্ট সামনে আসতেই আবারও সেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কীসের জন্য ছোট ছোট শিশুদের এই পরিণতির শিকার হতে হচ্ছে? তারা হয়তো জানেই না যুদ্ধ কী, তবুও কিছু রাষ্ট্রের স্বার্থ চরিতার্থ করার জন্য এভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে শৈশব।
এরই মধ্যে ইজরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন চালানোর সময় স্থানীয় নাগরিকদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। এর ফলে প্রায় ১৪ শতাংশ মানুষ এই মুহূর্তে ঘরছাড়া।
আরও মারাত্মক অভিযোগ (UNICEF Report Lebanon Crisis)

এই চরম সংকটের মধ্যে খাদ্য, বিশুদ্ধ জল, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে রিপোর্টে জানানো হয়েছে। এই পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে আলোচনা হওয়ার কথা রয়েছে। এমন একটা ভয়ঙ্কর পরিস্তিতে লেবাননের সাধারণ নাগরিকরা শরণার্থীর মতো ব্যবহার করা হচ্ছে। ভারত -সহ ৩০টি দেশ এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আরও পড়ুন (UNICEF Report Lebanon Crisis)-
Iran Bushehr nuclear plant attack: দশ দিনে তিনবার হামলা! ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রকে নিশানা, বাড়ছে যুদ্ধের আঁচ
Hormuz Strait News: শত্রুদের জাহাজ আটকানো আমাদের বৈধ অধিকার, স্পষ্ট বার্তা দিলেন ইরানের বিদেশমন্ত্রী!
তিন দেশের সংঘাতে গোটা মধ্যপ্রাচ্য বিপর্যস্ত হয়ে পড়েছে। শেষমেশ পরিস্থিতি আদৌ স্বাভাবিক হবে কি না, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।
