abhijit sarkar
abhijit sarkar

নতুন করে বিচারের দাবি জোরালো হচ্ছে বিজেপি কর্মীর খুনের ঘটনায় (abhijit sarkar murder case)

Bengal liberty: আগামী সপ্তাহে ভোট পরিবর্তি হিংসার জেরে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনার শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে খুনিদের শাস্তি চেয়ে নাগরিক মঞ্চের ডাক নিহত বিজেপি কর্মীর এলাকার বাসিন্দাদের। তাতে সমর্থন জানিয়েছে অভিজিৎ-এর পরিবারেরও।

abhijit sarkar murder case
abhijit sarkar murder case

(নাগরিক মঞ্চকে সমর্থন নিহত বিজেপি কর্মীর পরিবারের )

অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার Bengal Liberty কে ফোনে বলেন, “ভাইয়ের বিচারের লড়াইয়ে যাঁরা সামিল হতে চান, দাদা হয়ে আমি সবসময় তাঁদের সঙ্গে রয়েছি। তিনি আরও জানান, এই প্রতিবাদী নাগরিক মঞ্চ বেলেঘাটা বিধানসভার সাধারণ মানুষদের উদ্যোগে তৈরী হয়েছে।

উল্লেখ্য, ২০২১-এর ভোটপরবর্তী হিংসায় নৃশংসভাবে খুন হন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তদন্তের পর সিবিআইয়ের চার্জশিটে বেলাঘাটার বিধায়ক পরেশ পাল ও স্থানীয় দুই তৃণমূল কাউন্সিলারের নাম উঠে আসে। অভিযুক্ত বিধায়ক হাইকোর্টের নির্দেশে জামিন পেলে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে নিহত বিজেপি কর্মীর পরিবার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury