Iftikhar Ahmed threat video
Bengal Liberty, kolkata:
প্রচারে যোগদান করতে হবে দলের কর্মীদের। না আসলেই ৪ মে-র পর দেখে নেওয়া হবে – হুমকি প্রাক্তন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুর। ঘটনাস্থল দক্ষিণ বর্ধমান। Iftikhar Ahmed threat video

দলের কাজে না এলে হুমকি
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে পাপ্পুকে। যিনি হুমকি দিচ্ছেন তাঁরই দলের নিচুতলার কর্মীদের। যাঁদের মধ্যে কেউ ব্যবসা করেন, কেউ বা চাকরি করেন কেউ বা আবার দিনমজুরি করে সংসার চালান।
তাদের পাপ্পুর হুমকি, যে যাই কাজ করো না কেন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তৃণমূলের পার্টি অফিসে থাকতে হবে। দলের কাজ করতে হবে। প্রয়োজনে দোকান বন্ধ করে, নিজের ব্যক্তিগত কাজ বন্ধ করে হলেও আসতে হবে।
কর্মীদের উপর চাপের অভিযোগ
এখানেই ক্ষান্ত থাকেননি প্রাক্তন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। ভাইরাল হওয়া ভিডিও তে প্রকাশ্যে বলতে শোনা যাচ্ছে, কে কে তৃণমূলের দলের কাজে আসছে আর কে আসছে না। তা নজরে রাখা হচ্ছে। তৃণমূল এখনও ক্ষমতায় আছে। নির্দেশ না মানলে ৪ তারিখের পর বিচার হবে।
এখানেই প্রশ্ন, একদিকে তৃণমূল সরকারের জন্য নেই রাজ্যে কোনও কর্মসংস্থান। এর মাঝে যাঁরা কাজ করেন, তাঁদের প্রকাশ্যে দল না করলে ৪ তারিখের পর দেখে নেওয়ার হুমকি? এ প্রসঙ্গে বিরোধীদের দাবি, তৃণমূলের ছুটির ঘন্টা বেজে গিয়েছে।

