Mofakkerul Islam suspended
Bengal Liberty, ৬ এপ্রিল
মোথাবাড়ির ঘটনায় এবার কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে সাসপেন্ড করল। যদিও সাংগঠনিক জটিলতার কারণে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। Mofakkerul Islam suspended সোমবার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের জেনারেল বডির বৈঠকে মোথাবাড়ির ঘটনাকে তীব্র নিন্দনীয় জানিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

অভিযোগ না থাকায় পদক্ষেপে অনিশ্চয়তা
পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কোনও আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে প্রথমে লিখিত অভিযোগ জমা পড়া জরুরি। অভিযোগ পেলে একটি কমিটি গঠন করে দুই পক্ষের শুনানি শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মোথাবাড়ির ঘটনায় অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। উপরন্তু, বার কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়া চলায় পরিস্থিতি জটিল। ফলে অভিযোগ জমা পড়লে কমিটি গঠনের সিদ্ধান্ত নেবে হাই পাওয়ার কমিটিই।Mofakkerul Islam suspended

উল্লেখ্য, মোথাবাড়ির এসআইআর (SIR) বিরোধী আন্দোলনের ঘটনায় হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনার তদন্তভার পাওয়ার পরই গত শুক্রবার সকালে মালদায় পৌঁছয় এনআইএ-এর বিশেষ তদন্তকারী দল। একইদিনে রাজ্য পুলিশের সিআইডি বাগডোগরা বিমানবন্দর থেকে এই ঘটনার ‘মূলচক্রী’ হিসেবে অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করে। কমিশনের দাবি, তিনি পালানোর চেষ্টা করছিলেন, সেই সময়ই তাঁকে আটক করা হয়। এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

