2026 UCL Champions PSG
Bengal Liberty, ৩১ মে ২০২৬: হাঙ্গেরির বুদাপেস্ট শহরের পুসকাস এরেনায় মুখোমুখি হয়েছিল দুই গঠনমূলক শক্তিশালী দল (2026 UCL Champions PSG)। এক দল ২২ বছরের অভিশাপ কাটিয়ে ফের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের নামে করেছে। আর আরেক দল গতবারের ইউসিএল ফাইনালে ইন্টার মিলানের মতো ইতালিয়ান পাওয়ারহাউসকে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে পৌঁছেছিল।
প্রথম দিন থেকেই এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা ও উন্মাদনার সৃষ্টি হয়েছিল। আর্সেনাল বনাম পিএসজি— সব দিক দিয়েই এই ইউসিএল ফাইনাল অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত টানটান রুদ্ধশ্বাস ম্যাচে পেনাল্টি শুটআউটের সুবাদে পিএসজি আর্সেনালকে ৪-৩ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বারের জন্য ইউরোপের চ্যাম্পিয়ন হলো।

ম্যাচের শুরুতেই আর্সেনাল এগিয়ে (2026 UCL Champions PSG)
রেফারির বাঁশি বাজতেই উন্মাদনার সঙ্গে ফাইনালের শুভ সূচনা হলো। প্রথম থেকেই আর্সেনাল গঠনমূলক আক্রমণের দিকে নজর দিয়েছিল। ঠিক ম্যাচের পঞ্চম মিনিটেই কাই হাভার্টজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় গানার্সরা। গোলের ঠিক পরেই ওয়েম্বলি স্টেডিয়ামের সামনে উৎসব শুরু হয়ে যায়। পিএসজি কিছু আক্রমণের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে পিএসজির রাজকীয় প্রত্যাবর্তন (2026 UCL Champions PSG)
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ তৈরি হয়েছিল, যা প্রতিরোধ করেন ডিক্লান রাইসরা। তারপর যত ম্যাচ এগিয়েছে, ততই ম্যাচের রাশ হাত থেকে বেরিয়ে যেতে থাকে আর্সেনালের। সেই সুযোগকে কাজে লাগিয়েই ফাউলের পর পেনাল্টি পেয়ে যায় পিএসজি।
উসমান দেম্বেলের সফল স্পট-কিকে ম্যাচে সমতা ফেরে এবং ম্যাচের রাশ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এনরিকের ছেলেরা। এরপর আর তেমন কোনো বড় সুযোগ তৈরি হয়নি। ৯০ মিনিট অতিক্রান্ত হওয়ার পর অতিরিক্ত সময়েও ফয়সালা না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে।

পেনাল্টি শুটআউট (2026 UCL Champions PSG)
ম্যাচের মতোই পেনাল্টি শুটআউটেও চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরপর গোল, তারপর লক্ষ্যভ্রষ্ট শট— ৩-৩ স্কোরলাইনের পর আর্সেনালের কিংবদন্তি প্রাক্তন ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার গ্যালারিতে বসে যথেষ্ট চিন্তিত ছিলেন। ঠিক তারপরেই ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েলের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে চলে যায়। আর সেই মুহূর্তেই ইতিহাসের পাতায় নাম লেখায় পিএসজি। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে নেয় তারা।

তারকা দিয়ে প্রতিযোগিতা জেতা যায় না (2026 UCL Champions PSG)
ডেভিড বেকহ্যাম, রোনালদিনহো, সের্হিও রামোস, নেইমার, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে— এক সময় তারকাসমৃদ্ধ দল গড়েই চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখত পিএসজি। কিন্তু বারবার ব্যর্থ হতে হয়েছে তাদের। একাধিক কোচ পরিবর্তন, এমবাপের বিতর্কিত অধ্যায়ের সমাপ্তির পর লুইস এনরিক ও হাকিমির যৌথ নেতৃত্বে আবারও ইউরোপের সেরা হলো লে রুজ-এ-ব্লু শিবির।
আর আবারও প্রমাণ হলো, তারকার মেলা করে ম্যাচ জেতা যায়, কিন্তু একটি প্রতিযোগিতা জিততে গেলে দরকার সঠিক নেতৃত্ব, ভারসাম্য ও আত্মবিশ্বাস। আর এই তিনটির মেলবন্ধনের কারণেই ইতিহাসের পাতায় অমর হয়ে গেল পিএসজির নাম।

