Abhishek Banerjee attack update
Bengal Liberty, ৩০ মে,কলকাতা: হামলার পর এবার চিকিৎসার জট! আক্রান্ত তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা এবং হাসপাতালে ভর্তি থাকা নিয়ে ‘বাইরে থেকে চাপ’ দেওয়ার অভিযোগ তুললেন কুণাল ঘোষ। তাঁর দাবি, বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের ওপর অনৈতিকভাবে প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে। শনিবার রাতে এক সাংবাদিক বৈঠকে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হন তিনি।

হাসপাতালে ‘অদৃশ্য’ চাপ? (Abhishek Banerjee attack update)
কুণাল ঘোষ জানান, অ্যাপোলো হাসপাতালে শুরুতে চিকিৎসা পেতে দেরি হওয়ার পর অভিষেককে বেলভিউ হাসপাতালের আইটিইউ-তে (ITU) ভর্তি করা হয়। কিন্তু সেখানেও নাকি পরিস্থিতি স্বাভাবিক নয়। কুণালবাবুর কথায়, “আমরা খবর পাচ্ছি বেলভিউ হাসপাতালের ওপর প্রবল চাপ তৈরি করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কতদিন হাসপাতালে থাকবেন বা তাঁর চিকিৎসা কীভাবে হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে বাইরের কিছু এজেন্সি।” তিনি স্পষ্ট জানান, একজন রোগী কতদিন হাসপাতালে থাকবেন, তা সম্পূর্ণভাবে চিকিৎসকদের সিদ্ধান্ত। এখানে রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক।

পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ (Abhishek Banerjee attack update)
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হওয়া হামলাকে ‘সুপরিকল্পিত’ বলে আখ্যা দেন কুণাল ঘোষ। তিনি জানান, একজন মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে যেভাবে পাথর ও ডিম ছুড়ে আক্রমণ করা হয়েছে, তা বিজেপি-র সাজানো ছক। তিনি প্রশ্ন তোলেন, “এত বড় একজন নেতার সফরের সময় সেখানে কেন পর্যাপ্ত পুলিশ ছিল না? কার নির্দেশে পুলিশকে সরিয়ে নেওয়া হয়েছিল?” কুণালবাবুর দাবি, মাথায় হেলমেট না থাকলে বড়সড় বিপদ ঘটতে পারত।

আইনি পথে হাঁটার হুঁশিয়ারি (Abhishek Banerjee attack update)
এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই আইনি পথ খতিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়া পর্যন্ত দলের পক্ষ থেকে কড়া নজর রাখা হচ্ছে। এরপর দলের শীর্ষ নেতৃত্ব পরবর্তী রাজনৈতিক ও আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি, ঘটনাস্থলে উপস্থিত থেকে যে সাংবাদিকরা অভিষেককে উদ্ধার করতে সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।

