WWE Cricket Connection
Bengal Liberty, ৩০ মে ২০২৬ :আইপিএল দাপিয়ে বেড়াচ্ছেন ভারতীয় ক্রিকেটের বিষ্ময় বালক ১৫ বছরের বৈভব সূর্যবংশী। তাঁর জার্সি গায়ে একটি ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন “দ্য স্কটিশ ওয়ারিয়র” ড্রু ম্যাকইন্টায়ার। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে সামনে আসতেই বৈভবের জনপ্রিয়তা ক্রিকেটের সীমানা ছাড়িয়ে মার্কিন মুলুকের ডাবলিঊডাবলিউই-রং পর্যন্ত পৌঁছে যাওয়ার ইঙ্গিত মিলেছে । তাতেই বৈভবকে নিয়ে আগামীদিনে আরও বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।

রাজস্থানের জার্সিতে ড্রু ( WWE Cricket Connection)
সোশ্যাল মিডিয়ায় বৈভবের আইপিএল জার্সি পরে জিম করার ভিডিও পোস্ট করেন রেসলার ম্যাকইন্টায়ার। সঙ্গে তিনি লেখেন, ‘একজনকে বেছে নিন’। তাঁর এই মন্তব্য ভাইরালও হয়। স্কটিশ পেশাদার কুস্তিগির বৈভবের শক্তিশালী ব্যাটিংয়ের প্রতিই ইঙ্গিত করেন। তাঁর শটে বল ঠিকমতো ব্যাটে না লাগলেও অনেক সময় তা ছক্কায় পরিণত হয়। এটাই তাঁর বিশেষত্ব। এবার পোস্ট করা এক ভিডিওয় তিনি বলেন, “হাল্লা বোল সূর্যবংশী। ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে ভেবো না। ওই যে সেদিন ৯৭, আজ ৯৬! ১৫ বছর বয়সে যা করেছ, যে কোনও খেলায়, কোনও সময়েই শোনা যায়নি। অবিশ্বাস্য!” মজার ছলে তিনি আরও বলেন, “আসলে আমিই বোধহয় তোমাদের লাকি চার্ম!”
আরো পড়ুন:- Mamata Banerjee Hospital Visit: হাসপাতালে মমতার পাশে নেই ববি, অরূপ, বক্সী। দল ভাঙছে

ডব্লিউডব্লিউই-ক্রিকেটের মেলবন্ধন (WWE Cricket Connection)
তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও ডব্লিউডব্লিউই ও ক্রিকেটের মেলবন্ধন দেখেছে সাধারণ মানুষ। ইন্ডিয়া ট্যুরে আসার সময় ভারতীয় দলের জার্সি পরে একটি ম্যাচ লড়েন ম্যাকইন্টায়ার। জন সিনাকে বিরাট কোহলির জন্মদিনের শুভেচ্ছা দিতেও দেখা গিয়েছে।
বৈভবের কৃতিত্বে গোটা পৃথিবীর মানুষ স্তম্ভিত। এমনকি বাদ নেই ড্রু ম্যাকইন্টায়ারের মতো রেসলারও।


