Amader para amader somdhan scheme
Bengal Liberty: ভোটে এগিয়ে আসতেই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে টাকা ঢালতে শুরু করল রাজ্য সরকার । নবান্ন সূত্রে খবর, সোমবার থেকে এই প্রকল্পে বরাদ্দ অর্থ খরচ করতে শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রায় ৭০ কোটি টাকা ঢেলেছে অর্থদপ্তর বলেই খবর।

উল্লেখ্য,
প্রকল্প শুরুর দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, প্রতিটি বুথের জন্য বরাদ্দ থাকবে ১০ লক্ষ টাকা। এলাকার কোন সমস্যার সমাধানে এই অর্থ ব্যবহার হবে, তা ঠিক করবেন বুথের মানুষজনরাই। রাজ্য জুড়ে প্রায় ৮০ হাজার বুথ রয়েছে। সব মিলিয়ে ৮,০০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

