Asha Bhosle dead
Bengal Liberty, ১২ এপ্রিল :
স্তব্ধ সুর, নীরব সঙ্গীতজগৎ। আর শোনা যাবে না সেই চেনা কণ্ঠ, যে কণ্ঠে ভালোবাসা, বেদনা, উচ্ছ্বাস সবকিছুরই রঙ মিশে থাকত। কিংবদন্তি পদ্মভূষণ প্রাপ্ত সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই Asha Bhosle dead। রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। একটা যুগ যেন হঠাৎ থমকে গেল। প্রজন্মের পর প্রজন্ম যাঁর গানে বড় হয়েছে, সেই কণ্ঠ আজ চিরতরে থেমে গেল। শুধু শিল্পী নন, তিনি ছিলেন আবেগ, স্মৃতি আর অসংখ্য মানুষের জীবনের অদৃশ্য সঙ্গী।

দীর্ঘ সঙ্গীতযাত্রার অবসান
কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন শিল্পী। বুকে সংক্রমণের কারণে তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও শেষ পর্যন্ত আর লড়াই জেতা হল না। দশকের পর দশক ধরে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন আশা ভোঁসলে। বাংলা, হিন্দি-সহ একাধিক ভাষায় হাজার হাজার গান গেয়ে তিনি তৈরি করেছেন এক অনন্য দৃষ্টান্ত। তাঁর কণ্ঠে রোম্যান্টিক থেকে শুরু করে ক্লাসিক্যাল, পপ প্রতিটি ধারাই পেয়েছে আলাদা মাত্রা।
তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশজুড়ে। সঙ্গীতজগত থেকে শুরু করে চলচ্চিত্র জগত সব মহলেই নেমে এসেছে গভীর শোক। বহু বিশিষ্ট ব্যক্তি ও অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন।আশা ভোঁসলের চলে যাওয়া ভারতীয় সঙ্গীতের অপূরণীয় ক্ষতি। তবে তাঁর অগণিত গান, অসাধারণ সুর ও কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে।
