Kolkata road accident
Bengal liberty desk, kolkata :
ফের দুর্ঘটনার সাক্ষী থাকল রাতের কলকাতা! ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারল ডেলিভারি এজেন্টের বাইক Kolkata road accident। এই ঘটনায় গুরুতর ভাবে আহত মহম্মদ অয়ন নামক ওই যুবককে উদ্ধার করে ভর্তি করানো হয় এসএস কেএম হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার উপর মাটির ঢিবি রাখার ফলেই ঘটে এই দুর্ঘটনা।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
রাতের কলকাতায় এমন দুর্ঘটনা নতুন নয়। এর আগেও বেপরোয়া গতির বলি হয়েছেন অনেকেই। তাই এবারেও ঘটল না এর অন্যথা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারল ডেলিভারি এজেন্টের বাইক। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের দাবি , রাস্তার উপর রাখা ছিল মাটির ঢিবি। মূলত এই কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। কেন ওই এলাকায় রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ মাটি ওভাবে ঢিবি করে, উঁচু করে রাখা ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বেপরোয়া গতিই কি এর মূল কারণ?
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাতের কলকাতায় গাড়ির বেপরোয়া গতির জেরেই বলি হন অনেকে। বেশি দুর্ঘটনা ঘটতে দেখা যায় বাইকে। কারণ হিসেবে দেখা যায়, বাইকের অতিরিক্ত গতি, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি স্কিড করেছে অর্থাৎ পিছলে গিয়েছে কিংবা ধাক্কা মেরেছে ডিভাইডারে বা অন্যত্র। তাই এদিনের দুর্ঘটনায় ডেলিভারি এজেন্টের বাইকের গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা জানতে আহত যুবকের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী অফিসারেরা।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। প্রচার সেরে বহরমপুরে ফিরছিলেন তিনি। ফেরার পথেই আচমকা তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। আহত হয়েছিলেন অধীর চৌধুরীর নিরাপত্তারক্ষী সহ আরও কয়েকজন। ফলে রাত হোক কি আলো বিগত কয়েক দিনে এমন বহু মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে শহর কলকাতা।
