Narendra Modi in Siliguri
Bengal Liberty, ১২ এপ্রিল :
বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তরবঙ্গের মাটিতে গেরুয়া-ঝড় (Narendra Modi in Siliguri)। রবিবার শিলিগুড়ির এক বিশাল ও স্বতঃস্ফূর্ত জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মেলানোর বিস্ফোরক অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর সুরক্ষার প্রশ্নে আপসহীন বার্তা দিয়ে প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন, বিজেপির কাছে জাতীয় নিরাপত্তাই সবার আগে এবং এই প্রশ্নে কোনো দলের রাজনৈতিক মেরুকরণ বরদাস্ত করা হবে না (Narendra Modi in Siliguri)।

শিলিগুড়ি করিডর নিয়ে বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে তৃণমূল (Narendra Modi in Siliguri)
এদিনের মেগা জনসভায় রীতিমতো হুঙ্কারের সুরে প্রধানমন্ত্রী বলেন, “দেশে একটি ‘টুকরে টুকরে গ্যাং’ সক্রিয় রয়েছে। এই গ্যাং একসময় শিলিগুড়ি করিডর কেটে দিয়ে উত্তর-পূর্ব ভারতকে দেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করার গভীর ষড়যন্ত্র করেছিল। আর দুর্ভাগ্যজনকভাবে, তৃণমূল কংগ্রেস সেই বিচ্ছিন্নতাবাদী লোকজনকেই রাজপথ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সমর্থন জুগিয়ে চলেছে। এটাই ওদের আসল চেহারা!” দেশের অখণ্ডতার সঙ্গে তৃণমূলের এই ভয়ংকর আপস নিয়ে সরব হয়ে মোদি দেশবাসীকে আশ্বস্ত করে জানান, এই শিলিগুড়ি করিডর ভারতের সুরক্ষা ও সমৃদ্ধির অন্যতম স্তম্ভ। আর তাই, এই স্পর্শকাতর অঞ্চলের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং পরিকাঠামোর সার্বিক উন্নতিতে নিরন্তর কাজ করে চলেছে বিজেপি সরকার।

উত্তরবঙ্গে তৃণমূলের বঞ্চনার অভিযোগ (Narendra Modi in Siliguri)
দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের প্রতি রাজ্যের শাসকদলের বঞ্চনার খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গে তৃণমূলের একটাই নীতি-উপেক্ষা আর ভয় দেখানো। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে উত্তরবঙ্গের জাগ্রত জনতা এই তোলাবাজি আর অপশাসনের সংস্কৃতি আর মেনে নেবে না।” জনসমুদ্রের উচ্ছ্বাসের মধ্যেই আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তাঁর আশ্বাসবাণী, “৪ মে-র পর বাংলায় যখন নতুন সরকার আসবে, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। অনেক হয়েছে, আর ভয় নয়, এবার ভরসা চাই। এটাই বিজেপির মন্ত্র।” পাশাপাশি, রাজ্যের শাসকদলের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলার গরিব মানুষের টাকা যারা লুঠ করেছে, সেই লুটেরাদের পাই পাই করে হিসাব দিতেই হবে।
Narendra Modi: জিতব এবং আপনদের জন্য জিতব: মোদি | Bengal Liberty#NarendraModi #WestBengalElection #Siliguri #NorthbengalNews #BengalLiberty pic.twitter.com/LBA5IzeAyY
— Bengal Liberty (@bengalliberty1) April 12, 2026
উল্লেখ্য, শনিবারই পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরে পরপর সভা সেরেছেন মোদি। রবিবারের শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর এই মেগা র্যালির উপচে পড়া ভিড় প্রমাণ করল, উত্তরবঙ্গে বিজেপির জনসমর্থন আজও অটুট। তৃণমূলের ‘তোষণনীতি’ ও ‘বঞ্চনার’ বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই তীক্ষ্ণ আক্রমণ আসন্ন নির্বাচনে বিজেপির পালে আরও জোরালো হাওয়া এনে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
