Asha Bhosle dead
Bengal liberty Desk, ১৩ ই এপ্রিল :
ফের এক উজ্জ্বল নক্ষত্র পতন সঙ্গীত জগতে Asha Bhosle funeral। প্রয়াত হলেন সবার প্রিয় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে । রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এমন মহান শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।

সঙ্গীত জগতে এক যুগের অবসান Asha Bhosle funeral
গত রবিবার প্রয়াত হয়েছেন সুরের জাদুকরী আশা ভোঁসলে। দীর্ঘ কয়েক দশক ধরে শ্রোতাদের উপহার দিয়েছেন বহু অমূল্য গান। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক, গজল থেকে ক্যাবারে— প্রতি টি ধারাতেই স্বতন্ত্র ছাপ বজায় রেখেছিলেন এই কিংবদন্তী শিল্পী। একদিকে যেমন – পিয়া তু আব তো আজা’, ‘দম মারো দম’, ‘ইয়ে মেরা দিল’–এর মতো ক্যাবারে ও ওয়েস্টার্ন ধারার গান। অন্য দিকে আবার ‘ইন আঁখোঁ কি মস্তি’, ‘মেরা কুছ সামান’, ‘দিল চিজ় ক্যা হ্যায়’–এর মতো গজলের সুরেও মুগ্ধ করেছেন শ্রোতা দের।

রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় কিংবদন্তি গায়িকা
আজ, সোমবার শেষ কৃত্য সম্পন্ন হওয়ার আগে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় কিংবদন্তি গায়িকা কে। তেরঙ্গা পতাকায় আবৃত করা হয় তাঁর কফিনবন্দি দেহ। শেষ বারের মতো গায়িকা কে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন – আশা পারেখ, এ. আর রহমান, সস্ত্রীক সচিন টেন্ডুলকার সহ আরও বহু তারকারা।
শিবাজী পার্কে শেষ কৃত্য
সোমবার অর্থাৎ আজ বিকালে শেষকৃত্য সম্পন্ন হল ইন আঁখোঁ কি মস্তি’, খ্যাত গায়িকা আশা ভোঁসলের। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশও। তাঁর সুরেলা কণ্ঠ, বৈচিত্র্যময় গায়নশৈলী এবং নিরবচ্ছিন্ন অবদান ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অমলিন হয়ে থাকবে চিরকাল।
