dipu das case
Bengal Liberty, Kolkata :
বাংলাদেশের বহুল আলোচিত দীপু দাস হত্যাকাণ্ডে নতুন মোড় Bangladesh dipu das case। মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মহম্মদ মাসুমকে এক বছরের জন্য জামিন দেওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। এই ঘটনায় আবারও উঠে আসছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন।

কী ঘটেছিল? Bangladesh dipu das case
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বাসিন্দা দীপু দাস, পেশায় একজন কারখানার শ্রমিক, এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। অভিযোগ অনুযায়ী, তাঁকে প্রথমে নির্মমভাবে মারধর করা হয়। এরপর টেনে-হিঁচড়ে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয় এবং দেহে আগুন ধরিয়ে দেওয়া হয় যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনাটি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের অন্যতম ভয়াবহ উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছিল এবং আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
তদন্তের সময় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অভিযুক্ত মহম্মদ মাসুমও সেই তালিকায় ছিলেন বলে তদন্তকারী সূত্রে জানা যায়।

হাইকোর্ট কী জানালো?
গত ৬ এপ্রিল বাংলাদেশের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ অভিযুক্ত মাসুমকে এক বছরের জন্য জামিন মঞ্জুর করে। বিচারপতি কাজি মহম্মদ ইজারুল হক আনন্দ এবং বিচারপতি সৈয়দ হাসান জোবায়েরের বেঞ্চে এই মামলার শুনানি হয়। হাইকোর্টের নির্দেশের পর ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আনুষ্ঠানিকভাবে জামিনের ছাড়পত্র দেওয়া হয়।
পরিবারের ক্ষোভ
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দীপু দাসের পরিবার। নিহতের ভাই সংবাদমাধ্যমে প্রশ্ন তুলেছেন “যে ব্যক্তি নিজেই খুনের কথা স্বীকার করেছে, সে কীভাবে জামিন পায়?” পরিবারের দাবি, এই রায় বিচারপ্রক্রিয়ার ওপর আস্থা নষ্ট করছে এবং তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
রাজনৈতিক চাপানউতোর
ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে। নতুন সরকারের আমলে এই ধরনের সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে।
একদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ আরও জোরালো হচ্ছে।
দীপু দাস হত্যাকাণ্ডের বিচার এখনও প্রক্রিয়াধীন। তবে অন্যতম অভিযুক্তের জামিনে মুক্তি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। পরিবার, সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলির একটাই দাবি দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
