Sujay Hazra controversy
Bengal Liberty Desk, Kolkata:
ভোটের মুখে মেদিনীপুরে তৃণমূল প্রার্থীকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে Sujay Hazra controversy। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। এই অভিযোগ নিয়ে তিনি সরাসরি ভারত নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন।

তথ্য গোপনের অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে Sujay Hazra controversy
বিজেপি প্রার্থী শংকর গুছাইতের দাবি, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেওয়া হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন সুজয় হাজরা। তাঁর অভিযোগ, সুজয় হাজরা একটি পার্টনারশিপ ফার্মের সঙ্গে লাভজনকভাবে যুক্ত থাকলেও হলফনামার নির্দিষ্ট কলামে তিনি উল্লেখ করেছেন যে তাঁর কোনও ব্যবসা নেই। তিনি আরও অভিযোগ করেন, শুধু ব্যবসার তথ্যই নয়, নিজের আয়ের হিসাব দেওয়ার ক্ষেত্রেও বড়সড় গরমিল রয়েছে। তাঁর দাবি, প্রকৃত আয়ের তুলনায় অনেক কম আয় দেখানো হয়েছে হলফনামায়। বিজেপির অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত করতেই এই তথ্য গোপন করা হয়েছে।
প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপির
এই ঘটনায় সুজয় হাজরার প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে বিজেপি। শংকর গুছাইত নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। তাঁর বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হলে এই ধরনের অভিযোগের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।
তৃণমূলের পক্ষ থেকে এখনও এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে এই অভিযোগ-পাল্টা অভিযোগে মেদিনীপুরের নির্বাচনী লড়াই আরও তীব্র হয়ে উঠতে পারে।
