youth welfare
Bengal Liberty Desk, Kolkata:
‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর পর এবার বাংলার যুবসমাজকে সামনে রেখে নতুন উদ্যোগ ঘোষণা করল বিজেপি youth welfare। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকাশ করল পদ্ম শিবির। দলের দাবি, রাজ্যের বেকার ও কর্মসংস্থানের খোঁজে থাকা যুবকদের আর্থিক সহায়তা ও ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই কর্মসূচি চালু করা হয়েছে।

যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ করল বিজেপি youth welfare
বাংলার যুবসমাজকে সামনে রেখে বৃহস্পতিবার কলকাতায় ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকাশ করল বিজেপি। ১৯৯৬ অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দ্র সিং-এর উপস্থিতিতে প্রকাশিত হল এই কার্ড। দুই অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা করা হয়, যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বিজেন্দ্র সিং তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, “বাঙালিরা যেমন বাসি মাছ পছন্দ করেন না, ঠিক তেমনই তারা বাসি সরকারও পছন্দ করেন না। তাই যুবশক্তি ও নারীশক্তির কাছে আমার আর্জি, এবার পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিন।” অন্যদিকে, বাংলার যুবকদের ভিনরাজ্যে পাড়ি দেওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে লিয়েন্ডার পেজ বলেন, “যে কোনও মেট্রো শহরকে চুম্বকের মতো হতে হবে যাতে মানুষ সেখানে আসে। কিন্তু বাংলায় উল্টোটা হচ্ছে। শিল্প চলে যাচ্ছে, যুবকরা কাজ হারিয়ে ভিনরাজ্যে যাচ্ছে। এই বিষয়টা আমাকে খুব দুঃখ দিয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি।”

কী সুবিধা মিলবে ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ
দলের তরফে জানানো হয়েছে, এই কার্ডের মাধ্যমে বাংলার যুবকদের জন্য একাধিক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতি মাসে আর্থিক সহায়তা: যতদিন না চাকরি পাচ্ছেন, ততদিন পর্যন্ত প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে প্রত্যেক বেকার যুবককে।
সরকারি চাকরিতে বয়সসীমায় ছাড়: সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে বয়সসীমায় ৫ বছরের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।
কর্মসংস্থানের প্রতিশ্রুতি: আগামী পাঁচ বছরে রাজ্যে প্রায় ১ কোটি কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে দাবি বিজেপির।
যুব উন্নয়ন পরিকল্পনা: দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও নতুন শিল্পে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে।
স্টার্ট আপ-এ আর্থিক সহায়তা: স্টার্ট আপ করতে চাইলে আর্থিক সাহায্য করবে বিজেপি। ৫ লক্ষ যুবক-যুবতিদের ১০ লক্ষ আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রতি বছর শিক্ষক নিয়োগ: প্রতি বছর এসএসসি, টেট-সহ শিক্ষক নিয়োগের পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনের আগে যুবসমাজকে লক্ষ্য করেই এই প্রকল্পের ঘোষণা করেছে বিজেপি। এর আগে মহিলাদের জন্য ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ ঘোষণা করা হয়েছিল। এবার যুবকদের জন্য আলাদা প্রকল্প আনার মাধ্যমে বড় ভোটব্যাঙ্ককে আকৃষ্ট করার চেষ্টা করছে দলটি। সব মিলিয়ে ‘যুবশক্তি ভরসা কার্ড’ ঘোষণা ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
যুবকদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে নজর থাকবে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষেরও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের ‘যুবশ্রী’ প্রকল্পের বিপরীতে বিজেপির একটি বড় পদক্ষেপ
