Three magistrates suspend
Bengal Liberty Desk, Kolkata:
ভোটের আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন Three magistrates suspend। কর্তব্যে গাফিলতির অভিযোগে ভবানীপুরে ভোটের দায়িত্বে থাকা ৩ ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। সাসপেন্ড হওয়া ৩ আধিকারিক সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল ও সৌভিক নন্দী।

কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ৩ ম্যাজিস্ট্রেট Three magistrates suspend
কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ভবানীপুরের ৩ ম্যাজিস্ট্রেট। জানা গিয়েছে, ওই তিন আধিকারিককে ভবানীপুর এলাকায় ফ্লাইং স্কোয়াডের ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করা হয়েছিল। নির্বাচনের সময় ফ্লাইং স্কোয়াডের দায়িত্ব থাকে বিভিন্ন এলাকায় ঘুরে নজরদারি করা, বেআইনি অর্থ বা উপহার বিতরণ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা কিংবা অন্য কোনও নির্বাচনী অনিয়ম হচ্ছে কি না তা খতিয়ে দেখা।
.
Sri Suranjan Das, Sri Satyaranjan Paul and Shri Souvik Nandy who were assigned Magistrate duty in different FST team under 159, Bhabanipur AC have been suspended with immediate effect for dereliction of duty.
by DEO Kolkata South.@CEOWestBengal @SpokespersonECI
— DEO KOL SOUTH (@deokolsouth) April 20, 2026
নির্বাচন কমিশনের সূত্রে খবর, ১৭ তারিখ রাত ৯টা থেকে ১৮ তারিখ সকাল ৭টা পর্যন্ত ওই ৩ আধিকারিকের ডিউটি ছিল। কিন্তু অভিযোগ, ডিউটির সময় তারা দায়িত্ব পালন না করে ভবানীপুর থানার সামনে বসে ছিলেন। রাত প্রায় ১১টার সময় সারপ্রাইজ ভিজিটে ৩ আধিকারিকে থানার সামনে বসে থাকতে দেখেন নির্বাচন কমিশনের আয় ব্যয় পর্যবেক্ষক। এই ঘটনাকে গুরুতর গাফিলতি হিসেবে দেখে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওই তিন ম্যাজিস্ট্রেটকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে সাসপেন্ড করা হয়েছে। ‘৩ আধিকারিক ঠিকমত নিজেদের দায়িত্ব পালন করেননি, ভবানীপুরে ভোটের দায়িত্বে থাকা ৩ ম্যাজিস্ট্রেটকে সরিয়ে জানাল কমিশন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার ভোট গ্রহণ ২৩ এপ্রিল। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে কমিশন ইতিমধ্যেই কঠোর নির্দেশ জারি করেছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটের সময় কোনও ধরনের অনিয়ম, অবহেলা বা দায়িত্বে গাফিলতি বরদাস্ত করা হবে না। তাই ভোটের ঠিক আগে এই পদক্ষেপকে প্রশাসনের প্রতি কড়া বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
