Nandigram Observer Change
Bengal Liberty, ২০ এপ্রিল :
নির্বাচনের কয়েকঘণ্টা আগেই পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন নন্দীগ্রামে (Nandigram Observer Change)। ২১- এর বিধানসভা নির্বাচনেও হাই-ভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম, আর ছাব্বিশের নির্বাচনেও ভোল্টেজ যে একবিন্দুও কমেনি তা আর বলার অপেক্ষা রাখেনা। নির্বাচন কমিশন অন্যান্য কেন্দ্রের পাশাপশি নন্দীগ্রাম নিয়ে একটু বেশিই অ্যাক্টিভ তাও স্পষ্ট। এবার নির্বাচনের একেবারে শেষলগ্নে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল নন্দীগ্রামে নির্বাচন। তার প্রায় কয়েকঘণ্টা আগেই বর্তমান পুলিশ পর্যবেক্ষক হিতেশ চৌধরীকে সরিয়ে অখিলেশ সিংকে দায়িত্ব দিল কমিশন (Nandigram Observer Change)।

শেষলগ্নে কেন পরিবর্তন করা হল? (Nandigram Observer Change)
কমিশন ভোটের দিন ঘোষণার দিন থেকে বলে আসছে ছাব্বিশের নির্বাচন হবে স্বচ্ছ, ভয়মুক্ত। এবার সেই কথা রাখতে এবার নির্বাচনের কয়েকঘণ্টা আগেই পরিবর্তন করা হল নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, অতি-স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নজরদারি আরও নিশ্ছিদ্র করতেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে হিতেশ চৌধরীকে সরিয়ে দেওয়ার কোনও সঠিক কারণ দর্শানো হয়নি। শুধু বলা হয়েছে, অবিলম্বে এই বদল কার্যকর করতে হবে এবং অখিলেশ সিংকে দ্রুত দায়িত্ব বুঝে নিতে হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে হঠাৎ এই পরিবর্তনের কারণ কী? কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি বা অশান্তি রুখতেই কি এই কড়া পদক্ষেপ?

হাড্ডাহাড্ডি লড়াই নন্দীগ্রামে (Nandigram Observer Change)
একদিকে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রাম আবারও পুনর্দখল করবে বিজেপিই, আত্মবিশ্বাসী পদ্ম শিবির। অপরদিকে ডোবা জমি পুনরুদ্ধারে মরিয়া ঘাসফুল। এই বিধানসভা কেন্দ্রে মুখোমুখি আছেন শুভেন্দু অধিকারী এবং একসময় শুভেন্দুরই ছায়াসঙ্গী তবে বর্তমানে তৃণমূলের তুরুপের তাস পবিত্র কর।
শুধু ছাব্বিশের নির্বাচন নয় একুশের নির্বাচনও ছিল নজরকাড়া। মুখোমুখি ছিলেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সামান্য ব্যবধানে হলেও একটুর জন্য নন্দীগ্রাম হাত ফস্কে যায় তৃণমূলের। যদিও এবার মমতা এবং শুভেন্দুর মূল লড়াই হবে ভবানীপুর কেন্দ্রে, তবে নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইট হাতছাড়া করতে নারাজ উভয় পক্ষই। সেই আবহেই দাবার শেষ চালটা চললেন নির্বাচন কমিশন।
