Domkal protest
Bengal liberty desk, kolkata :
আজ, প্রথম দফার বিধানসভা ভোট নির্বাচন Domkal protest। এর মাঝেই ব্যাপক উত্তেজনার ছবি ধরা পড়লো ডোমকল অঞ্চল জুড়ে। অভিযোগ, ভোট পরিচালনার জন্য পাওনা টাকা পাচ্ছেন না ভোট কর্মীরা।
এই ভোটের মরসুমে জেলায় জেলায় বাড়ছে তৎপরতা। মালদহ থেকে মুর্শিদাবাদ সব ক্ষেত্রেই প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এর মাঝেই ব্যাপক উত্তেজনা ছড়ালো ডোমকলে। ভোট পরিচালনার ক্ষেত্রে প্রাপ্য টাকা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ভোট কর্মী রা।

কি বলছেন ভোট কর্মীরা?
প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগে এক ভোটকর্মী বলেন, “আমরা তো ভোটে যাব, কিন্তু এনারা টাকা দিতে পারছেন না। ”
এই প্রসঙ্গে আরেক ভোট কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গরমের মধ্যে তিন ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখনও টাকা ঢোকেনি। বলছে টাকা নাকি ফুরিয়ে গিয়েছে।” স্বভাবতই এই নিয়ে তৈরি হয়েছে অরা জগতা। প্রসঙ্গত, এই একই চিত্র দেখা গেছে দুর্গাপুরেও। বিএলআরও দের ডেকে নিয়ে এসে ‘কাজ নেই ‘ বলা হয় বলে অভিযোগ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
নির্বাচনের আগের মুহূর্তে এই আর্থিক জটিলতা নিয়ে চর্চা এখন তুঙ্গে।
