Biplab Dasgupta passed away
Bengal Liberty, ২৪ এপ্রিল :
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও বাচিক শিল্পী বিপ্লব দাসগুপ্ত। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দেড় বছর ধরে নানা রোগে অসুস্থ ছিলেন তিনি (Biplab Dasgupta passed away )। শুক্রবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ শিল্পী। অটোইমিউন ডিজিজের মারণ রোগেই জীবনের যুদ্ধে হার মানলেন একজন লড়াকু অভিনেতা ও ভালো মানুষ (Biplab Dasgupta passed away )।

বড় পর্দা থেকে ছোট পর্দা (Biplab Dasgupta passed away )
দীর্ঘ দুই দশকের অভিনয় জীবন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্যাডোস অফ টাইম ’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন। সোনার সংসার’, ‘বকুল প্রিয়া’র মতো বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’, ‘গুমনামী’র মতো ভিন্নধর্মী ছবিতেও তাঁর দাপুটে অভিনয় দর্শকের মন জয় করেছে। পার্শ্বচরিত্র হোক, খলনায়ক হোক কিংবা অল্প সময়ের উপস্থিতি—বড় পর্দায় যখনই এসেছেন, নিজের সেরাটা দিয়েছেন। ছোট পর্দাতেও ‘খেলা’, ‘এরাও শত্রু’র মতো ধারাবাহিকে অভিনয়ের মুন্সিয়ানা প্রমাণ করেছেন।

সব জায়গায় সেরা (Biplab Dasgupta passed away )
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করার পর সাহিত্য, নাট্যজগৎ ও চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন বিপ্লব। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ আবৃত্তিকার।
চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত থাকলেও, তাঁর কর্মজীবন শুরু হয়েছিল স্কুল শিক্ষক হিসেবে। পরবর্তীকালে ভয়েস-ওভার আর্টিস্ট হিসেবে কাজ করেন এবং বিজ্ঞাপন জগতেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। একসময় অভিনয়কেই তিনি তাঁর পেশা হিসেবে বেছে নেন। বর্ষীয়ান অভিনেতার অকাল প্রয়াণে স্তব্ধ টলিউড ইন্ডাস্ট্রি।
