umar khalid
Bengal liberty: উমার খালিদ, শারজিল ইমাম-সহ আটজনের জামিনের আর্জি মামলায় দিল্লি পুলিশকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি অরিন্দম কুমার ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।
গত ১৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি ছিল। কিন্ত বিচারপতি মনমোহন ডিভিশন বেঞ্চ থেকে সরে দাঁড়ানোর কারণে সেদিন এই মামলার শুনানি হয়নি। তেমনটাই শুনানির শুরুতে বিচারপতি অরিন্দম কুমার জানান।

এদিন আদালতে উমার খালিদের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল। দিল্লি দাঙ্গায় অভিযুক্তদের অন্তরবর্তী জামিনের আবেদন করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। “শুনানি চলাকালীন তিনি বলেন, ধৃতরা সকলেই পড়ুয়া ছিলেন। পাঁচ বছরের বেশি সময় ধরে তাঁরা জেলে রয়েছেন।” উত্তরে আদালত জানায় এবার মূল মামলাটি নিস্পত্তি করা হবে।
উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বর মাসে নয় জনের জামিন আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষন ছিল, সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণ জমায়েত করার অধিকার দিলেও, সেই অধিকারের একটা সীমা রয়েছে।
