IPL 2026 KKR vs LSG match report
IPL 2026 KKR vs LSG match report

IPL 2026 KKR vs LSG match report: অপ্রত্যাশিত সমীকরণের জেরে শেষ পর্যন্ত, কেকেআরের জয় নিশ্চিত করলো রিঙ্কু সিং!

Bengal Liberty, ২৭ এপ্রিল ২০২৬: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে কোনো কিছুর কমতি ছিল না (IPL 2026 KKR vs LSG match report)। বিতর্কিত রান আউট থেকে শুরু করে রিঙ্কু সিংয়ের দুর্দান্ত প্রদর্শনী, শেষ ওভারে টানটান উত্তেজনা, তারপরে চলতি আইপিএল মরসুমের প্রথম সুপার ওভার—সুনীল নারিনের ২০০তম উইকেট—শেষ অবধি সুপার ওভারে জয় ছিনিয়ে নিলো নাইট বাহিনী। এক কথায় অসাধারণ এক ম্যাচের সাক্ষী রইলো সমর্থকরা।

IPL 2026 KKR vs LSG match report
IPL 2026 KKR vs LSG match report

কেকেআরের ব্যাটিং ভরাডুবি, সংকটমোচন রিঙ্কু (IPL 2026 KKR vs LSG match report)

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এলএসজি অধিনায়ক রিশাভ প্যান্ট। ম্যাচের প্রথম থেকেই রাশ ধরে রেখেছিল লখনৌ। পুরো কেকেআরের ব্যাটিং ইউনিট চূড়ান্ত ব্যর্থ—এক সময় মনে হচ্ছিল ১০০-এর মধ্যেই পুরো দল অল-আউট হয়ে যাবে। কিন্তু রাজস্থানের ম্যাচের মতো ফের সংকটমোচনের ভূমিকায় কেকেআরের পোস্টার বয় রিঙ্কু সিং। তার ৫১ বলে ৮৩ রানের মার্কাটারি ইনিংসের জন্যই কেকেআরের স্কোর ১৫৫ রান ৭ উইকেট পর্যন্ত পৌঁছায়। রিঙ্কুকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যামেরণ গ্রীন—তারও ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস মনে রাখার মতো।

ম্যাচে চরম বিতর্ক (IPL 2026 KKR vs LSG match report)

কেকেআরের পাওয়ারপ্লে বেশ মন্থর গতিতে চলছিল। ঠিক তখনই এলএসজির তরুণ পেস বোলার প্রিন্স যাদবের বলে এক রান নেওয়ার জন্য এগিয়েছিলেন অঙ্গকৃষ্ণ রঘুবংশী। তার পরেই রান নিতে মানা করেন ক্যামেরণ গ্রীন। এইডেন মার্করামের ছোড়া বল রঘুবংশীর গায়ে লাগে। ঠিক সেই সময় লখনৌ অধিনায়ক রিশাভ প্যান্ট আম্পায়ারের কাছে রান আউটের আবেদন করেন। থার্ড আম্পায়ার রোহান পণ্ডিত অঙ্গকৃষ্ণ রঘুবংশীকে ফিল্ডিংয়ে বাধা সৃষ্টি করার জন্য বিতর্কিত সিদ্ধান্তে আউট ঘোষণা করেন। এতেই বিতর্ক চরমে ওঠে। পুরো কেকেআর ম্যানেজমেন্ট অবাক হয়ে যায়। কেকেআর কোচ অভিষেক নায়ারের সঙ্গেও তীব্র বাকবিতণ্ডা চলে, তারপর ম্যাচ আবার নিয়ম মেনেই চলে।

IPL 2026 KKR vs LSG match report
IPL 2026 KKR vs LSG match report

এলএসজির ব্যাটিং (IPL 2026 KKR vs LSG match report)

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও লখনৌ ব্যাটাররা তেমন কিছুই করতে পারেনি। রিশাভ প্যান্টের ৪২, এইডেন মার্করামের ৩১ এবং শেষ পর্যন্ত হিম্মত সিংয়ের ১৮ রানের সুবাদে ম্যাচে লড়াইয়ে ছিল এলএসজি। যখন মনে হচ্ছিল জয় কেকেআরের হাতের মুঠোয়, তখনই ম্যাচের শেষ ওভারে দুটি অতিরিক্ত নো-বল করে ফেলেন কার্তিক ত্যাগী। ১ বলে ৭ রান—মোহাম্মদ শামির দুর্দান্ত ছয়ের ফলে ম্যাচ গড়ায় মরসুমের প্রথম সুপার ওভারে।

সুপার ওভারে কেকেআরের জয় (IPL 2026 KKR vs LSG match report)

সুপার ওভারে পুরোপুরি ব্যর্থ লখনৌ। সুনীল নারিনের প্রথম বলেই ক্লিন বোল্ড হয়ে যান ক্যারিবিয়ান সতীর্থ নিকোলাস পুরান। এই নিয়ে তিন বার সুপার ওভারে শূন্য রানে আউট হওয়ার নজির গড়লেন পুরান। তারপরেই এইডেন মার্করামের উইকেট। ফের রিঙ্কুর কৃতিত্বেই ২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নেয় নাইট শিবির।

IPL 2026 KKR vs LSG match report
IPL 2026 KKR vs LSG match report

রিঙ্কুর কৃতিত্ব (IPL 2026 KKR vs LSG match report)

ব্যাট হাতে ৮৩, দুর্দান্ত ফিল্ডিং, সঙ্গে বাউন্ডারিতে অসাধারণ ক্যাচ—পুরো ম্যাচেই একটাই নাম রিঙ্কু সিং। রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকার পর আবারও রিঙ্কুর অপ্রত্যাশিত প্রত্যাবর্তন। এর জেরে পয়েন্টস টেবিলের অষ্টম স্থানে উঠে এল কেকেআর। পরের রবিবার শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নামবে দল। এই জয় দলকে বাড়তি অক্সিজেন জোগাবে, তা প্রায় নিশ্চিত। পারবে কি কেকেআর জয়ের ধারা বজায় রাখতে?

 

আরো পড়ুন: বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূলে যোগদান পরমব্রতর! মঞ্চে দাঁড়িয়ে কি বার্তা দিলেন তিনি?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury