control room
Bengal Liberty, ২৪ শে এপ্রিল :
আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। তার ঠিক আগেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামল কেন্দ্রীয় বাহিনী (control room) ।কলকাতার সল্টলেকের সিআরপিএফ (CRPF) ক্যাম্পে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম, যেখান থেকে সরাসরি মনিটর করা হবে আগামীকালের ভোট পরিস্থিতি।

কীভাবে কাজ হবে? control room
এই কন্ট্রোল রুমের অন্যতম প্রধান কাজ হবে রিয়েল-টাইম মনিটরিং। মাঠ পর্যায় থেকে অশান্তির খবর বা বুথ থেকে আসা যেকোনো অভিযোগ বা গণ্ডগোলের খবর পাওয়া মাত্রই এই কন্ট্রোল রুম থেকে নির্দেশ পৌঁছে যাবে সংশ্লিষ্ট এলাকার সেক্টর অফিসার এবং কুইক রেসপন্স টিম (QRT)-এর কাছে। এর লক্ষ্য হলো, অভিযোগ পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই যেন কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে।
দিল্লি থেকে সরাসরি অ্যাকশন
সূত্রের খবর সল্টলেকের এই হাবটি এখন কেন্দ্রীয় বাহিনীর যোগাযোগের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দিল্লির নির্বাচন কমিশনের সদর দপ্তর এবং কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সাথে এই কন্ট্রোল রুম সরাসরি যুক্ত থাকছে। উচ্চপদস্থ কর্তারা এখান থেকেই বাহিনীর মুভমেন্ট ট্র্যাক করছেন, যাতে ভোটাররা সম্পূর্ণ নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন
কেন এই সিদ্ধান্ত?
নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভোটারদের ভয় দেখানো বা ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করা হলে রেয়াত করা হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের কাজ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ আধিকারিকদের মতে, ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে গোলমাল পাকানোর যেকোনো চেষ্টা শুরুতেই রুখে দেওয়া সম্ভব হবে। উল্লেখ্য আগামীকাল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দক্ষিণবঙ্গের এই মেগা লড়াইয়ে শেষ হাসি কে হাসে, তা দেখার অপেক্ষায় গোটা রাজ্য।
আরও পড়ুন: গ্যাংটকের রোদঝলমলে সকালে মোদির ফুটবল মুহূর্ত, সুবর্ণ জয়ন্তীতে উন্নয়নের নতুন দিশা
