Viral Video
Bengal liberty desk, 28 মার্চ :
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের ঠিক আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমাজমাধ্যমে একটি ‘কুরুচিকর’ ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন Viral Video। প্রার্থীর সম্মানহানি রুখতে এবং শান্তি বজায় রাখতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত Viral Video
গত শনিবার দক্ষিণ কলকাতার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের চক্রবেড়িয়ায় উত্তেজনা ছড়ায়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই বিজেপি মাইক বাজিয়ে প্রচার শুরু করে বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য না রেখেই সভাস্থল ত্যাগ করেন। এর পরেই সমাজমাধ্যমে তাঁকে নিশানা করে একটি ‘কুৎসিত’ ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নজরে আসতেই কমিশন লালবাজারকে তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছে। সাইবার সেল ইতিমধ্যেই ভিডিওটির উৎস খুঁজতে শুরু করেছে।

দ্বিতীয় দফার ভোটে কমিশনের নতুন একগুচ্ছ নির্দেশ:
আগামীকাল এর ভোট নিয়ে আরও সতর্ক কমিশন। শুধু ভিডিও বিতর্কই নয়, ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখতে নতুন কিছু নিয়ম জারি করা হয়েছে। যেমন , ভোটগ্রহণ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বুথের ওয়েবকাস্টিং ক্যামেরা খোলা রাখা যাবে না। প্রিসাইডিং অফিসারকে নিশ্চিত করতে হবে যে সব কাজ মিটে যাওয়ার পরেই যেন ক্যামেরা বন্ধ হয়।
প্রথম দফার ভোটে অনেক জায়গায় দেরি করে ভিভিপ্যাট জমা পড়েছিল। এবার কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট মেটার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই স্ট্রং রুমে ভিভিপ্যাট মেশিন জমা করতে হবে।
ভবানীপুরের লড়াই:
এবারের নির্বাচনে সবার নজর ভবানীপুর কেন্দ্রের দিকে। একদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই হাইভোল্টেজ লড়াইয়ের মাঝে যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে বদ্ধপরিকর প্রশাসন।
সব মিলিয়ে, ডিজিটাল দুনিয়ায় কুৎসা রোখা এবং বুথে বুথে স্বচ্ছতা বজায় রাখাই এখন কমিশনের সবথেকে বড় চ্যালেঞ্জ।
