Anwar Shah Road rooftop restaurant fire
Bengal Liberty: ফের রুফটপ রেস্তোরাঁয় ভয়াবহু অগ্নিকাণ্ড! কলকাতা পৌরনিগম রুফটপে রেস্তরাঁ বন্ধের নির্দেশ তুলে নিতেই আরও একবার এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় সাক্ষী হল শহরবাসী। ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনা হল, (Anwar Shah Road rooftop restaurant fire)
আজ আনোয়ার শাহের রোডের একটি বহুতলের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে রেহাই, কারোর জখমের খবর পাওয়া যায়নি। রেস্তোরাঁ ভিতরের পরিকাঠামো ও সরঞ্জাম ভস্মীভূত হয়ে গেছে বলেই খবর।
উল্লেখ্য, বেশ কয়েকমাস আগে মেছুয়া বাজারে রুফ টপ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়। এরপরে নড়েচড়ে বসে প্রশাসন। বহুতলের ছাদে রেস্তরাঁ নির্মাণ বন্ধের অন্তরবর্তী নির্দেশ দেন মেয়র। কিন্ত পুজোর মুখে সেই নির্দেশ তুলে নেয় কলকাতা পৌরনিগম। লাইনসেন্স প্রাপ্ত রুফটপ রেঁস্তোরাগুলি বেশ কিছুশর্ত মেনে ব্যবসা চালাতে পারে নির্দেশ দেওয়া হয়। পুরসভার সেই সিদ্ধান্তের জেরই যেন আনোয়ার শাহ রোডের রুফটপের এই অগ্নিকাণ্ড।
