Political Condition in Bangladesh
Bengal Liberty, কলাম লেখক, নয়ন বিশ্বাস রকি সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজসেবক:
একতরফা পার্লামেন্টে আজ যুক্তরাষ্ট্রকে নিয়ে আলোচনা করার সাহস নেই কারও (Political Condition in Bangladesh)
তথাকথিত নির্বাচনের পর মহান জাতীয় সংসদে যে বিরোধী দল বসে আছে, তা কি আসলেই বিরোধী দল, নাকি জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য সাজানো নাটক?
বিগত দুই বছরে আমেরিকার সাথে দেশকে বিক্রি করার গোলামী চুক্তি হয়েছে। সেই চুক্তি জাতির সামনে প্রকাশ করা হোক। যে চুক্তি পড়লে দিন-রাত ঘুমানো যায় না, সেই চুক্তি কেন গোপন রাখা হচ্ছে? এই দেশের জনগণ কি আপনাদের এই রায় দিয়েছিল যে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দেবেন? সংবিধানের কোন ধারায় এই অধিকার আপনাদের দেওয়া হয়েছে?

তথাকথিত মৌলবাদীরা আজ গলা ফাটিয়ে স্লোগান দেয় — “দিল্লি না ঢাকা?” আমরা জাতির কাছে জানতে চাই এবং পরিষ্কার করতে বলি, দিল্লি কী নিয়েছে? বিগত দুই বছরের বেশি সময় ধরে শুধু স্লোগানই শুনছি, কিন্তু আজ পর্যন্ত একটি প্রমাণও তারা দেখাতে পারেনি যে নয়া দিল্লি বাংলাদেশ থেকে কী নিয়েছে। এটা রাজনৈতিক মাঠ গরম করার কৌশল ছাড়া আর কিছুই না। এদের মাথায় কী আছে, জাতি তা জানতে চায়।
অথচ বাস্তবতা হলো, আমেরিকা আজ বাংলাদেশকে কার্যত দখল করে নিয়েছে। অবৈধভাবে একের পর এক চুক্তি হচ্ছে, দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে এই ইসলামী মৌলবাদী গোষ্ঠী এবং তথাকথিত সরকারি দল একটি কথাও বলেনি। কেন এই নীরবতা? কার স্বার্থে?
আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আপনারাই বিবেচনা করুন, এরা কত বড় মীরজাফর, কত বড় বেইমান, প্রতারক ও ভন্ড। এরা শুধু শুধু ভারত, নয়াদিল্লীর বিরুদ্ধে মিথ্যা স্লোগান দেয়। (Political Condition in Bangladesh)
কিন্তু ইতিহাস সাক্ষী — যে ভারতবর্ষ ১৯৭১ সালে বাংলাদেশের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল, নিজের খেয়ে-না খেয়ে আমাদের ভাইবোনদের বাঁচিয়েছিল। যে ভারত তার সৈন্য দিয়ে, রক্ত দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। তার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বাংলাদেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে, মাত্র নয় মাসে আমরা বিজয় অর্জন করেছিলাম। সেই ভারতের বিরুদ্ধে আজ অযথা বিষোদগার করা হয়।

অথচ পাকিস্তান আমার দেশে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিল, ২ লক্ষ মা-বোনের ইজ্জত লুটেছিল, এই ভূখণ্ডকে শ্মশানে পরিণত করেছিল — সেই বিষয়ে এই ইসলামী মৌলবাদীরা একটি শব্দও উচ্চারণ করবে না। কারণ তাদের আদর্শিক পিতা তো ওই পাকিস্তানই। আপনারা এদেরকে চিনে রাখুন। এরা ভন্ড, এরা প্রতারক, এরা বেইমান। এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, আর বিদেশি প্রভুদের কাছে দেশকে বিক্রি করে দেয়।
বর্তমানে দেশ কেমন চলছে? (Political Condition in Bangladesh)
এবার আপনারাই বিবেচনা করুন — আওয়ামী লীগের আমলে দেশ কেমন ছিল আর বর্তমানে দেশ কেমন চলছে?
শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ১০০টি অর্থনৈতিক অঞ্চল — যেদিকে তাকাবেন শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়নের ছোঁয়া। বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার মেগাওয়াট থেকে ২৮ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় ৭০০ ডলার থেকে ২৮০০ ডলার ছাড়িয়েছে।
নন্দীগ্রামে জয় উদযাপন শুভেন্দুর | Bengal Liberty | Suvendu Adhikari@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #Nandigram #WestBengalElection #westbengalelection2026 #ElectionResult #BengalLiberty pic.twitter.com/GHh82biYXz
— Bengal Liberty (@bengalliberty1) May 4, 2026
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ মর্যাদার আসনে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এক নম্বর, জলবায়ু সম্মেলনে নেতৃত্ব, জি-২০ সম্মেলনে আমন্ত্রিত অতিথি। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি সবাই বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করেছে।
আজ যখন বিশ্বমন্দা চলছে, তখনও বাংলাদেশ ৬% এর উপর প্রবৃদ্ধি ধরে রেখেছে। এটাই শেখ হাসিনার ম্যাজিক। এটাই বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তব রূপ।
তাই আসুন, বিভ্রান্ত হবেন না। ইতিহাস ভুলে যাবেন না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুন। যারা দেশকে বিক্রি করতে চায়, যারা ৭১-এর পরাজিত শক্তির দোসর, তাদের প্রত্যাখ্যান করুন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
আরও পড়ুন:
মে দিবসের তাৎপর্য (May Day in Bangladesh): প্রেক্ষিত বাংলাদেশ
