Raj Subhashree
Raj Subhashree

Raj Subhashree: ব্যারাকপুরে ‘ রাজ ‘ সাম্রাজ্যের পতন ! পরিচালক থেকে জুটলো ‘চোর’ অপবাদ , মুখ ফেরাল আমজনতা

বেঙ্গল লিবার্টি, ৫ মে ;

নিবাচনের ফলাফল ঘোষণার পর আজ পশ্চিমবঙ্গের আকাশে নতুন সূর্যোদয় হয়েছে। ব্যারাকপুরে বিদায়ী তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীকে বিপুল ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচী। ভোটের ফল প্রকাশ হতেই ব্যারাকপুরের মানুষের জমা ক্ষোভ যেন উগরে পড়লো রাজের বিরুদ্ধে। (Raj Subhashree)

উন্নয়নের নাম নেই ব্যারাকপুরে। রাস্তা খারাপ, জলের অসুবিধা, অর্ধেকদিন বাড়িতে বিদ্যুৎ থাকে না। দীর্ঘদিন প্রাক্তন বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি এলাকাবাসীর। স্বাভাবিক ভাবেই ক্ষোভ জমছিল মানুষের মনে। তার ওপরে ভোট প্রচারে বেরিয়ে নবাগত তরুণদের এককথায় হাতিয়ার বানাতে চেয়েছিলেন তিনি ভোট আদায়ের জন্য। উন্নয়নের বদলে মানুষকে ভরসা জোগায় – সারা ব্যারাকপুর এলাকা জুড়ে ফ্রি ওয়াইফাই করে দেওয়া হবে। অর্থাৎ হাতিয়ার তরুণ সমাজ। কিন্তু এবারে অন্তত বাচ্চা ভোলাতে পারেনি পরিচালক। তবে শুধু তিনি এক নন, ভোট প্রচারের সঙ্গী করেছিলেন তার ঘরণী শুভশ্রীকেই।

Raj Subhashree
Raj Subhashree

শুভশ্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট Raj Subhashree

শুভশ্রী গাঙ্গুলী অভিনয় ছেড়ে বর্তমানে তার স্বামীর জনসংযোক হিসেবে কাজে ব্যস্ত। বলা বাহুল্য, অফিসার অজয় পাল শর্মাকে নিয়ে সমাজ মাধ্যমে যে পোস্ট তিনি করেছিলেন, তাতে অন্তত ব্যাপারটা আগুনে ঘি ঢালার মতোই। নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েনি এবার – শুভশ্রী গাঙ্গুলী তার লাস্যময়ী চেহারা দিয়ে হয়তো টিভির পর্দায় আসতে পারবেন কিন্তু অজয় পাল শর্মার ধারে কাছে আসার নিন্মতম যোগ্যতাও তার নেই। বলতে গেলে, কফিনের শেষ পেরেকটা রাজের ঘরণীই পুঁতে দিয়ে গেছিল।

Raj Subhashree
Raj Subhashree

রাজনীতির ময়দানে ভরাডুবি

ভোটের ফলাফল প্রকাশ হতেই মানুষ তাদের জমে থাকা ক্ষোভ বার করলো “চোর” স্লোগান দিয়ে। এমনকি তার গায়ে গোবর ছুঁড়তে, কাদা ছেটাতেও ছাড়লো না এলাকাবাসী। হয়তো নিয়তির এমনটাই পরিহাস ছিল। পরিচালক হিসেবে যথেষ্ট নাম করেছিলেন রাজ চক্রবর্তী। রাজনীতিতে নাম না লেখালে হয়তো আজ তিনি পরিচালক হিসেবে দ্বিগুণ সুনাম অর্জন করতে পারতেন। কিন্তু চোরের রাজ্যে সবাই চোর।

আজ, সমাজ মাধ্যমে রাজকে সান্ত্বনা দিতে চরম কটাক্ষের মুখে পড়লো শুভশ্রী। অনেকের মতে, রাজের ক্যারিয়ার নষ্ট করার পিছনে তার অর্ধাঙ্গিনীর যথেষ্ট অবদান রয়েছে। তবে, মানুষের পাশে না থেকে তাদেরই ভোট যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন রাজ্ চক্রবর্তী। তার সেটার মাসুল দেওয়ার পালা।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury