Security cut
Bengal liberty desk, ৬ ই মে
ক্ষমতা হস্তান্তর হতেই রাতারাতি বদলে গেল কলকাতার চিত্র! নির্বাচনী ফলাফল ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ক্যামাক স্ট্রিটের দফতরের সামনে থেকে সরে গেল পুলিশি পাহারা। সূত্রের খবর, সোমবার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরই এমন সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। Security cut

‘সিজ়ারস ব্যারিকেড’ মুক্ত হরিশ মুখার্জী স্ট্রিটে Security cut
সোমবার অর্থাৎ ৪ ঠা মে তেই গঠিত হয়েছে নতুন সরকার। এর মধ্যেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসের সামনে থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা বলয়। এমনকি দীর্ঘ বছর ধরে মমতার বাড়ির গলির মুখে থাকা ‘ সিজ়ারস ব্যারিকেড’ এর বিশেষ নিরাপত্তা বলয় সরিয়ে তার বদলে বসানো হয়েছে সাধারণ গার্ড রেল।

নিরাপত্তা বলয় তুলতেই কি প্রতিক্রিয়া দিলেন প্রতিবেশীরা?
নির্বাচনী ফলাফল ঘোষণা হতেই রাতা রাতি বদলে গেল বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চিত্র। এতদিন থাকত কড়া পুলিশি ঘেরা টোপ, এমনকি যাতায়াতে সমস্যার মুখে পড়তেন হরিশ চন্দ্র স্ট্রিট ও ক্যামক স্ট্রিট অন্তর্গত স্থানীয় প্রতিবেশীরা। আজ সেখানেই অনায়াসে যাতায়াত করতে পারছেন স্থানীয় সকলেই।
লাল বাজারের এই সিদ্ধান্তে যারপরনাই খুশি অভিষেকের প্রতিবেশীরা। তাঁদের মতে, এলাকার লোককেও যাতায়াতের সময়ে নানা সমস্যায় পড়তে হত। পুলিশের উপর নিশ্চয়ই সেরকম নির্দেশ ছিল। এখানে যাঁদের জন্মভূমি, তাঁরা অসহায় অবস্থায় ছিলেন।” অভিষেকের বাড়ির রাস্তায় নিরাপত্তার জন্য এই রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে তিনি আরও বলেন, “এই রুটে একাধিক বাস চলত। নাকতলা, কুঁটঘাট, পর্ণশ্রীর মতো রুটের বাস চলত। সেসব বন্ধ করে দেওয়া হয়।” ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রতিবেশীরা।
প্রসঙ্গত, বুধবার বেলা গড়াতেই চোখে পড়ে ট্রাফিকের চেনা ভিড়।
যেখানে এক সময় কড়া পুলিশি নিরাপত্তা ঘেরা টোপ, শোনা যেত কন ভয়ের আওয়াজ আজ সেখানে কেবলই শোনা যাচ্ছে সাধারণ মানুষের গুঞ্জন।
