Sonia Gandhi
Bengal liberty desk, ১৩ ই মে :
ফের অসুস্থ হলেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। বুধবারই তাকে ভর্তি করা হয়েছে গুরু গ্রামের একটি শীর্ষ স্থানীয় বেসরকারি স্থানীয় হাসপাতালে। সূত্রের খবর, একটি অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেস নেত্রীর। সেই কারণেই ভর্তি করা হয়েছে তাকে যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তাঁর দল। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই মূলত ভর্তি হয়েছেন তিনি। Sonia Gandhi

ফের হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী Sonia Gandhi
একের পর এক অসুস্থতার খবর আসছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর। যা নিয়ে কার্যত উদ্বেগে রাজনৈতিক মহল।উল্লেখ্য, জানুয়ারি মাসের শুরুতে প্রথম শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া। এরপরে গত মার্চ মাসেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তার আগেও পেটের সমস্যা সংক্রান্ত নানা সমস্যায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

৭৯ এ পা সোনিয়া গান্ধীর
গত ডিসেম্বরেই ৭৯ এ পা দিয়েছেন কংগ্রেস নেত্রী তথা সাংসদ সোনিয়া গান্ধী। পাঁচবারের লোকসভার সাংসদ হয়েছেন তিনি। পরে অবশ্য সাংসদ হন রাজ্য সভারও।
তাই, কংগ্রেস নেত্রীর এহেন বার বার অসুস্থতার খবরে কার্যত উদ্বিগ্ন রাজনৈতিক মহল। আপাতত তাঁর সুস্থ থাকারই কামনা করছেন তার অনুগামীরা।
