Arup Biswas security removed
Bengal Liberty, নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদল শুরু করল কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে প্রাক্তন ডিজি মনোজ মালব্য, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, প্রাক্তন সাংসদ সুব্রত বক্সী সহ মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তির বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) অফিস থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পুনর্মূল্যায়নের পর এই পদক্ষেপ করা হয়েছে। কয়েকজনের নাম রাজ্য পুলিশের ‘প্রোটেক্টি লিস্ট’ থেকেই বাদ দেওয়া হয়েছে। ফলে তাঁরা আর আগের মতো বাইরে চলাফেরার সময় বা ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য পুলিশের বিশেষ নিরাপত্তা পাবেন না। একই সঙ্গে তাঁদের বাড়িতে মোতায়েন থাকা হাউস গার্ডও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে পালাবদলের পর ভিআইপি নিরাপত্তায় বড় রদবদল (Arup Biswas security removed)
বিজ্ঞপ্তিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, আইনজীবী সঞ্জয় বসু, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীব কুমার, প্রাক্তন সাংসদ সুব্রত বক্সী, রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর পাণ্ডে, অবসরপ্রাপ্ত ডিজি মনোজ মালব্য, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে। এছাড়াও প্রাক্তন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ অরূপ বিশ্বাসের নিরাপত্তাও কমানো হয়েছে।
Mithun Chakraborty: “এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় হতেই পারে না”@SuvenduWB @mithunda_off @BJP4Bengal @bengalliberty1 #westbengalcm #westbengalnews #westbengalpolitics #westbengal #suvendu #suvenduadhikari #mithunchakraborty #bjpwestbengal #bengalliberty pic.twitter.com/gQFmFplkIp
— Bengal Liberty (@bengalliberty1) May 16, 2026
নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, উপরোক্ত ব্যক্তিদের বাড়িতে বর্তমানে যে পুলিশি নিরাপত্তা বা হাউস গার্ড মোতায়েন রয়েছে, তা “জরুরি ভিত্তিতে ” প্রত্যাহার করতে হবে। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তরফে নিরাপত্তা শ্রেণিবিভাগ পুনর্বিবেচনার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানা গিয়েছে।

নিরাপত্তা পুনর্মূল্যায়নের পর প্রশাসনের বড় সিদ্ধান্ত (Arup Biswas security removed)
প্রশাসনিক মহলের একাংশের মতে, নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভিআইপি নিরাপত্তা ব্যবস্থাকে পুনর্গঠন করার কাজ শুরু হয়েছে। যাঁদের ঝুঁকির মাত্রা বর্তমানে কম বলে মনে করা হচ্ছে, তাঁদের নিরাপত্তা কমানো বা প্রত্যাহারের পথে হাঁটছে প্রশাসন। তবে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
তৃণমূলের একাংশের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিরোধী শিবিরের ঘনিষ্ঠ বা প্রাক্তন শাসকদলের নেতাদের নিরাপত্তা কমানো হচ্ছে। যদিও প্রশাসনের দাবি, সম্পূর্ণ নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
