Vande Mataram
Bengal Liberty, kolkata:
পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করে নতুন নির্দেশিকা জারি করেছে। মঙ্গলবার, ১৯ মে ২০২৬ তারিখে Directorate of Madrasah Education এই নির্দেশ জারি করে। (Vande Mataram)

কারা থাকছে এই নিয়মের অধীনে?
নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি মডেল মাদ্রাসা (ইংরেজি মাধ্যম), সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত MSK ও SSK এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসাগুলিতে এই নিয়ম কার্যকর হবে। নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিদিন অ্যাসেম্বলি প্রার্থনার সময় ক্লাস শুরু হওয়ার আগে ‘বন্দে মাতরম’ গাইতে হবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও, পূর্বে জারি হওয়া সমস্ত নির্দেশ বা প্রচলিত প্রথা বাতিল করে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, “competent authority”-র অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
