Weather Update
Bengal Liberty Desk, Kolkata:
গরমে হাঁসফাঁস কলকাতাবাসী। সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা আরও বেশি অনুভূত হবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ আকাশে মেঘলা থাকার সম্ভবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও কোথাও কোথাও হালকা দমকা হাওয়া বইবে। দুপুরের পর থেকে অস্বস্তি ও গরম বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ গরম ও আর্দ্রতা বাড়বে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় বিকেলের দিকে হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে মনোরম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে। কোচবিহার ও মালদহের মতো জেলাগুলিতে গরম থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম বজায় থাকলেও উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

