Falta vote
Bengal Liberty:
দক্ষিণ ২৪ পরগনার ১৪৪-ফলতা বিধানসভা কেন্দ্রের পুনঃনির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র (Falta reelection)। আজ, রবিবার সকাল থেকেই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভোট গণনার প্রক্রিয়া।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং গণনাকেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে শুরু করে স্ট্রং রুমের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী (Falta reelection)। কড়া নজরদারির মধ্যে দিয়ে শুধুমাত্র বৈধ পরিচয়পত্র থাকা নির্বাচনী আধিকারিক এবং এজেন্টদেরই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বিগত নির্বাচনে বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশনের নির্দেশে গত ২১ মে ফলতা কেন্দ্রের সবকটি বুথে পুনরায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। আজ তারই চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে চলেছে, যার কারণে সকাল থেকেই চরম উত্তেজনা ও তৎপরতা তুঙ্গে রয়েছে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে।

