CM against SIR
Bengal liberty: দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারকের দিকে অঙ্গুল মুখ্যমন্ত্রীর। সংশ্লিষ্ট মহলের অনুমান, যার জেরে বড় সর ফল ভুগতে হতে পারে মুখ্যমন্ত্রীকে।
হলফনামা ছাড়া কোনও সরকারি অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। নচেৎ অভিযোগকারীর এক বছরের জেল পর্যন্ত হতে পারে। তেমনটাই উল্লেখ রয়েছে লোকপাল বিলের ৪৬ নম্বর ধারায়।
ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, মুখ্যসচিবের উপস্থিতির সত্বেও, কীভাবে কোনও হলফনামা পেশ না-করেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে এহেন অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী?

CEO দুর্নীতিতে অভিযুক্ত:মুখ্যমন্ত্রী (CM against SIR)
প্রসঙ্গত, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিশানা করে তোপের পর তোপ দাগেন। সাংবাদিক বৈঠকে সর্বসম্মুখে তিনি বলেন, ‘এখানের যিনি CEO, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেটা সময় হলে বলব। এখন বলছি না। ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি দুর্নীতিতে অভিযুক্ত। SIR-এর নামে ভোট কাটার চক্রান্তের প্রমাণ আসছে।’ মুখ্যমন্ত্রীর এই অভিযোগ তোলার পরেই সরব হন শুভেন্দু অধিকারী। প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের স্মারকলিপি জমা দেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে একসপ্তাহের মধ্যে তথ্য প্রমান দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন বিরোধীদলনেতা।

