Mamata Abhishek
Bengal Liberty: ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই,’ঠিক একই ভাবে রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়েও নিজেকে ‘অসুস্থ’ প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে অভিষেক। সোনারপুরে ডিম এবং জুতোর আঘাতে তৃণমূল কংগ্রেসের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে কতটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তা- নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু। চিকিৎসা বিজ্ঞান তাকে সুস্থ বললেও পিসি ও ভাইপো সেটা মানতে নারাজ। তাঁর শারীরিক অসুস্থতার প্রমাণ খোঁজা নিয়ে কার্যত হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। রিপোর্টে গুরুতর শারীরিক সমস্যার উল্লেখ মেলেনি।
সুস্থ ব্যক্তিকে অসুস্থ সাজানোর প্রচেষ্টা (Mamata Abhishek)

হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া।এবারও সেই প্ল্যাটফর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিভিন্ন তথ্য ও ছবি প্রকাশ করেছেন তিনি। দলের মিডিয়া সেলের পোস্টে গত ২৪ ঘণ্টায় তিনি কোথায় এবং কী ধরনের আঘাত পেয়েছেন তার ব্যাখ্যা করা হয়েছে।বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্ক এখনও অব্যাহত। রাজনৈতিক সমালোচকদের দাবি ও,CID- র জিজ্ঞাসাবাদকে এড়িয়ে যাওয়ার জন্যই পিসিমণির মফত রাজনীতির বিশেষ স্ক্রিপ্ট ফলো করছেন অভিষেক।

