Croatia World Cup Squad
Bengal Liberty, ৩১ মে ২০২৬ :ফুটবল বিশ্বকাপের মঞ্চে সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে সাধারণত থাকে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা জার্মানির মতো দল।( Croatia World Cup Squad)তবে গত দুটি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করে সকলের মন জয় করেছে ‘দ্য ব্লেজার্স’ নামে পরিচিত ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দল। টানা দুই বিশ্বকাপেই দুর্দান্ত প্রদর্শন করে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছে লুকা মদ্রিচের দল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে রানার্স-আপ হওয়া এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে ক্রোয়েশিয়া।

এবারও ২৬ সদস্যের শক্তিশালী বিশ্বকাপ স্কোয়াড নিয়ে প্রস্তুত প্রধান কোচ জ্লাতকো ডালিচের দল। আর ৪০ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের কাঁধেই তুলে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব।
চেকার্ডদের বিশ্বকাপ স্কোয়াড(Croatia World Cup Squad)
গোলরক্ষকের ভূমিকায় থাকছেন পরিচিত মুখ ডমিনিক লিভাকোভিচ। তাঁর সঙ্গে রয়েছেন ইভর পান্দুর ও কার্লো লেতিচা।
ডিফেন্সে নেতৃত্ব দেবেন ইয়োশকো গভার্দিওল। এছাড়াও দলে রয়েছেন ইয়োসিপ স্টানিসিচ, ইয়োসিপ সুতালো, ডুয়ে চালেতা-কার, মারিন পনগ্রাচিচ, মার্টিন এরলিচ, ইভান স্মোলচিচ, ইয়োসিপ জুরানোভিচ এবং বোর্না সোসা।
মিডফিল্ডে দলের নেতৃত্বে থাকবেন কিংবদন্তি লুকা মদ্রিচ। তাঁকে সঙ্গ দেবেন মার্টিন বাতুরিনা, পেতার সুচিচ, লুকা সুচিচ, মারিও পাশালিচ, নিকোলা মোরো, নিকোলা ভ্লাশিচ, ক্রিস্টিয়ান ইয়াকিচ, টনি ফ্রুক এবং লোভ্রো মায়ের।

আক্রমণভাগে থাকবেন অভিজ্ঞ ইভান পেরিসিচ ও আন্দ্রে ক্রামারিচ। তাঁদের সঙ্গে রয়েছেন আন্তে বুদিমির, ইগর মাতানোভিচ, মার্কো পাশালিচ এবং পেতার মুসা।
আরো পড়ুন:- Nepal 300 Plus Score : টি-২০ ক্রিকেটে নেপালের বিশ্বরেকর্ড, বিশ্বের প্রথম দেশ হিসেবে বিরল কীর্তি!
ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ(Croatia World Cup Squad)
গ্রুপ ‘এল’-এর প্রথম ম্যাচে ১৮ জুন ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এরপর ২৪ জুন তারা খেলবে পানামার বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন আফ্রিকার অন্যতম শক্তিশালী দল ঘানার বিরুদ্ধে মাঠে নামবে মদ্রিচরা।

গত দুই বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য পাওয়া ক্রোয়েশিয়া কি এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, নাকি তাদের স্বপ্নভঙ্গ হবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা।

