Mamata's shocker on Durgapur gang rape case
Bengal Liberty : ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর বেফাস মন্তব্য নতুন নয়। এর আগেও তাঁর অযৌক্তিক প্রতিক্রিয়ার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এবারও স্বভাবসিদ্ধ মুখ্যমন্ত্রী অন্যথা ঘটতে দিলেন না।প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দূর্গাপুর ধর্ষণের ঘটনায় বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। ছাত্রীদের রাতে না-বেরানোর পরামর্শ তাঁর।
রবিবার উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দুর্গাপুর ধর্ষণ কাণ্ড নিয়ে সাংবাদিকদের যে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেটা শুনেই খড়্গহস্ত হয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়ে বলেন, “ভিন রাজ্য থেকে ছেলে-মেয়েরা এখানে পড়তে আসে। রাতে তাঁদের বাইরে না-বেরোনোই ভাল। সেফটির কথা তাঁদেরও দেখতে হবে।”
একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন না-তুলে উল্টে বেসরকারি হাসপাতালের ঘাড়ে পুরো দায় ঠেলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ তো জানতে পারে না কে কখন বাইরে বেরোচ্ছে। পুলিশ তো বাড়িতে গিয়ে বসে থাকতে পারে না। বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর উচিত তাদের ছাত্রছাত্রীদের গভীর রাতে বাইরে যেতে না-দেওয়া। বিশেষ করে মেয়েদের।
জবাব লকেটের (Mamata’s shocker on Durgapur gang rape case)

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই সমালোচনা ঝড় উঠেছে নানা মহলে। সরব হয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের কড়া সমালোনা জানিয়ে নেত্রী বলেন, ‘তালিবানি শাসন চলছে এ রাজ্যে। অপরেশন সিঁদুর সম্পন্ন হয়েছিল দুই ভারতীয় বীরাঙ্গনার নেতৃত্বের। আর এদিকে মুখ্যমন্ত্রী বলছেন গভীর রাতে মেয়েদের না-বের হতে।’
