Wedding Day Tragedy
Bengal Liberty, ১ জুন ২০২৬ :বিয়ের শুভ মুহূর্ত মুহূর্তের মধ্যেই বদলে গেল চরম বিষাদে।(Wedding Day Tragedy)বিয়ের দিনই বর ও কনেকে নিয়ে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত বর দেভ ফিজ়ি এবং চপারের পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর জখম হয়েছেন নববধূ জেসনি স্যাম। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

সূত্র অনুযায়ী, সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই যুগল ও তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। মৃত দেভ আটলান্টার একটি বিমান সংস্থার পাইলট ছিলেন। গত ২৯ মে বিকেল সাড়ে চারটে নাগাদ জর্জিয়ার ডসনভিল এলাকায় দেভ এবং জেসনির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তাঁরা হেলিকপ্টারে চড়ে আকাশভ্রমণে বেরিয়েছিলেন। তখনই ঘটে এই বিপর্যয়।

প্রাথমিক অনুমান(Wedding Day Tragedy)
দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
নিয়ন্ত্রণ হারিয়ে চপারটি একটি পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন জেসনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তাঁরা সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার ‘ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ এবং ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’।

