Uruguay World Cup Squad
Bengal Liberty, ১ জুন ২০২৬ :১৯৩০ ও ১৯৫০ সালে আয়োজিত প্রথম দুই বিশ্বকাপেই হোসে নাসাজ্জি ও ওবদুলিও ভারেলার (Uruguay World Cup Squad)নেতৃত্বে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।
কিন্তু এরপর দীর্ঘ ৭৬ বছর কেটে গেলেও বিশ্বকাপ জয়ের স্বাদ আর পায়নি লা সেলেস্তেরা। একাধিকবার দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত ফিনিশিং লাইনে পৌঁছে ট্রফি জেতা সম্ভব হয়নি তাদের পক্ষে।

এদিনসন কাভানি, দিয়েগো ফরলানদের মতো কিংবদন্তি ফুটবলাররা দলে থাকা সত্ত্বেও তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন বারবার অপূর্ণই থেকে গিয়েছে উরুগুয়ের।
তবে এবার এক বড় সিদ্ধান্ত নিল উরুগুয়ে ফুটবল কর্তৃপক্ষ। অভিজ্ঞ তারকা লুইস সুয়ারেজকে বাদ রেখেই ঘোষণা করা হয়েছে ২০২৬ বিশ্বকাপের স্কোয়াড। প্রধান কোচ মার্সেলো বিয়েলসা তরুণ ফুটবলারদের নিয়ে দল গড়তে চেয়েছেন। সেই কারণেই সুয়ারেজের মতো অভিজ্ঞ ফুটবলারকে দলের বাইরে রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড(Uruguay World Cup Squad)
গোলরক্ষক:
সের্হিও রোচেত, ফার্নান্দো মুসলেরা, সান্তিয়াগো মেলে।
রক্ষণভাগ:
রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া গিমেনেজ, মাতিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনিয়া, জোয়াকিন পিকেরেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্তিয়ান কাসেরেস এবং গিয়ের্মো ভারেলা।
মিডফিল্ড:
ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেন্তানকুর, মানুয়েল উগার্তে, নিকোলাস দে লা ক্রুস, জর্জিয়ান দে আররাস্কায়েতা, ফাকুন্দো পেলিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেস, আগুস্তিন কানোবিও, রদ্রিগো সালাজার, এমিলিয়ানো মার্তিনেস এবং হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া।
আক্রমণভাগ:
দারউইন নুনিয়েস, রদ্রিগো আগুইরে এবং ফেদেরিকো ভিনিয়াস।

উরুগুয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ(Uruguay World Cup Squad)
গ্রুপ এইচ-এ নিজেদের অভিযান শুরু করবে উরুগুয়ে। ১৬ জুন সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে তাদের। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দিয়েছিল।
এরপর ২২ জুন নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে উরুগুয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন ইউরোপের শক্তিশালী দল স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে তারা।
একদিকে যেখানে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মতো দলগুলো যথাক্রমে লিওনেল মেসি ও লুকা মদ্রিচের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে, সেখানে উরুগুয়ে লুইস সুয়ারেজের মতো অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিয়েই দল গঠন করেছে। এই সাহসী সিদ্ধান্ত বিশ্বকাপে কতটা সফল হয়, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।


