Algeria World Cup 2026 Squad
Bengal Liberty, ১ জুন ২০২৬:২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন।( Algeria World Cup 2026 Squad)একাধিক চমক রেখেই প্রকাশ করা হয়েছে আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড। দলে জায়গা পেয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ এবং কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গড়ে আত্মবিশ্বাসের সঙ্গেই বিশ্বকাপে পা রাখতে চলেছে আলজেরিয়া। চলুন দেখে নেওয়া যাক কারা জায়গা পেলেন চূড়ান্ত দলে।

আলজেরিয়ার ঘোষিত সম্পূর্ণ স্কোয়াড(Algeria World Cup 2026 Squad)
গোলরক্ষক:
ওসামা বেনবোট, মেলভিন মাসতিল ও লুকা জিদান।
ডিফেন্ডার:
আইসা মান্দি, রামি বেনসেবাইনি, রেয়ান আইত-নুরি, মোহামেদ আমিন তোগাই, জাউয়েন হাদজাম, সামির চেরগুই, মেহদি দরভাল, জিনেদিন বেলাইদ ও রাফিক বেলঘালি।
মিডফিল্ডার:
নাবিল বেনতালেব, আশরাফ আবাদা ও সোহাইব নাইর।
ফরোয়ার্ড:
দলের অধিনায়ক রিয়াদ মাহরেজের পাশাপাশি আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মোহাম্মদ আমুরা, আনিস হাদজ মুসা ও ইব্রাহিম মাজা।

আলজেরিয়ার প্রতিপক্ষ(Algeria World Cup 2026 Squad)
গ্রুপ ‘জে’-তে ১৭ জুন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামবে আলজেরিয়া। এরপর ২৩ জুন নবাগত জর্ডানের মুখোমুখি হবে তারা। ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে মাহরেজরা।
তারকাসমৃদ্ধ ও ভারসাম্যপূর্ণ দল গড়েছে আলজেরিয়া। এখন দেখার বিষয়, বিশ্বকাপের মঞ্চে তারা কতটা সফল পারফরম্যান্স উপহার দিতে পারে। সেই দিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

