Virat Rohit
Bengal Liberty, ৪ জুন ২০২৬ :৬ জুন থেকে শুরু হতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ।(Virat Rohit)এই সিরিজে রয়েছে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ। রোমাঞ্চকর আইপিএল শেষ হওয়ার পর আবারও ভারতের জার্সিতে দেখা যাওয়ার কথা ছিল বিরাট কোহলির। সেই প্রত্যাবর্তন ঘিরে মুখিয়ে ছিলেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী। পাশাপাশি, ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকারের একটি গুরুত্বপূর্ণ রেকর্ড স্পর্শ করার সুবর্ণ সুযোগও অপেক্ষা করছিল তাঁর সামনে।
কিন্তু ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কিং কোহলি। একই সঙ্গে, রোহিত শর্মা এই সিরিজে ভারতের হয়ে খেলতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। এক কথায়, চোট-আঘাতের সমস্যায় জর্জরিত ভারতীয় দল।

কখন লাগল চোট(Virat Rohit)
সূত্রের খবর, আইপিএল ফাইনালে ম্যাচজয়ী ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কোহলি। সেই ইনিংসের সময়ই ব্যাট করতে গিয়ে মাঠের মধ্যেই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন তিনি। তবে শারীরিক সমস্যা সত্ত্বেও শেষ পর্যন্ত লড়ে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) শিরোপা জিতিয়ে তবেই মাঠ ছাড়েন বিরাট।
দুই স্তম্ভের চোটে চিন্তায় ভারত(Virat Rohit)
অন্যদিকে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও ওয়ানডে সিরিজের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন। আগামী বছরই ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে। তার আগে দলের দুই অভিজ্ঞ স্তম্ভের চোট ভারতীয় শিবিরের উদ্বেগ বাড়িয়েছে। ফলে আফগানিস্তান দলের অধিনায়ক রাশিদ খানের নেতৃত্বাধীন দল কিছুটা মানসিক সুবিধা নিয়েই মাঠে নামতে পারে বলে মনে করা হচ্ছে।

এখন সমর্থকদের একটাই প্রশ্ন— আবার কবে ভারতের নীল জার্সিতে একসঙ্গে দেখা যাবে ‘রো-কো’ জুটিকে?

