Abhishek Banerjee
Bengal Liberty, ৪ জুন :
নব তৃণমূল গঠনের আগেই দলে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন একাধিক সংসদ (Abhishek Banerjee)। মমতাকে চাইলেও অভিষেককে মানতে নারাজ তৃণমূল সাংসদরা। প্রথমে বিধায়ক এবার সাংসদ, মিশন “ওসিপি, অপারেশন ক্রাউন প্রিন্স” (যুবরাজ) এবার সর্বসমক্ষে। এই অপারেশনে বিধায়করা জয়যুক্ত হওয়ার পর ভাইপোকে হটাতে একজোট সংসদরাও। ৫৮ জন বিধায়ক যুবরাজের সঙ্গ ত্যাগ করার পর একই পথের পথিক ২০ জন সাংসদ। দলের অন্দরে অভিষেকের নতুন নামকরণও করা হয়েছে বলে সূত্রের খবর, অভিষেক নয় অভিশাপ। এখানে মমতা ক্ষেপে গেলে সেটা নিছক ভাইপোকে দেখনদারি হবে। কারণ এই অভিশাপেই ভেঙে খান খান তৃণমূল, অস্বীকার করার জায়গায় নেই প্রাক্তন নেত্রীর (Abhishek Banerjee)।

সাংসদদের ক্ষোভে আশা হীন মমতা? (Abhishek Banerjee)
বিধায়কদের ক্ষোভে এবং ভাগে কিছুটা হলেও মনশক্ত রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শেষ আশা ছিল সাংসদরা। তাঁদের সমর্থনেও বৈতরনী পার হতে পারতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই আসার আলোও এবার ক্ষীণ। প্রকাশ্যে অভিষেকের নামকরণ এবং একাধিক সংসদের নব তৃণমূলে যুক্ত হওয়ার ক্ষোভে শিরদাঁড়া ভাঙবেই মমতার। সকলেই একটা কথা পরিষ্কার করে দিয়েছেন তাঁদের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় দূর দূরান্ত অবধি নেই, আসল সমস্যার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ আজকের নয়। তৃণমূল শাসকদল থাকাকালীনই দলের অন্দরে অভিষেকের বিরুদ্ধে একাধিক বিধায়ক ও সাংসদ ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই ঘটনাগুলোকে হালকায় নেওয়াই মমতার প্রধান ভুল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সিংহ ভাগ সাংসদ ভাগ হয়ে গেলে মমতার দলের নাম ও প্রতীক হারানোর এক বিরাট আশঙ্কা উদীয়মান। দলকে বাঁচাতে যুবরাজের বিরুদ্ধে পদক্ষেপ একমাত্র রাস্তা মমতার কাছে। সময়ের অপেক্ষা! তিনি কি গ্যালারি থেকে খেলা দেখবেন, নাকি মাঠে নেমে ভাইপোর হয়ে ইনিংস সামলাবেন?


