Eriksen Collapses
Bengal Liberty, ৮ জুন ২০২৬ :১২ জুন ২০২১ সালে কোপেনহেগেনের(Eriksen Collapses) পার্কেন স্টেডিয়ামে ফিনল্যান্ডের বিরুদ্ধে ডেনমার্কের ইউরো ২০২০-র ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। দ্রুত চিকিৎসার ফলে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পরে আবার ফুটবলে ফেরেন। পাঁচ বছর পর ফের খেলার মাঠে অসুস্থ হয়ে পড়লেন ডেনমার্কের এই তারকা ফুটবলার। বিশ্বকাপের আগে ইউক্রেনের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে খেলছিল ডেনমার্ক। ম্যাচের ৬৫ মিনিটে হঠাৎ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন এরিকসেন। এরপরই তিনি মাঠে লুটিয়ে পড়েন বলে জানা যায়।
আরো পড়ুন:- Abhisekh Bandhapadhay: কালীঘাটে অভিষেকের বাড়িতে CID

সঙ্গে সঙ্গে দুই দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা তাঁর কাছে ছুটে যান। চিকিৎসকরাও দ্রুত মাঠে পৌঁছে প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন উপস্থিত দর্শকেরা। পরিস্থিতির জেরে ম্যাচটি সাময়িকভাবে বন্ধ করে দেন রেফারি। সেই সময় ২-১ গোলে এগিয়ে ছিল ডেনমার্ক।
কেন এই ঘটনা(Eriksen Collapses)
পরবর্তীতে ডেনমার্ক ফুটবল সংস্থার তরফে জানানো হয়, মাঠেই এরিকসেনের জ্ঞান ফিরে আসে এবং তিনি হেঁটেই অ্যাম্বুল্যান্সে ওঠেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁর শরীরে স্থাপিত পেসমেকারের কোনও সাময়িক সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ জানতে তাঁকে হাসপাতালে ভর্তি করে একাধিক পরীক্ষা করা হচ্ছে।


সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এরিকসেনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন।
বিশ্বকাপে ডেনমার্ক দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এরিকসেনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাঠে তাঁর ফের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

