Delhi diwali pollution
Brngal Liberty: রাজধানীতে বায়ু দূষণ ভয়ঙ্কর জায়গায় পৌঁছাল। শহরের বহু বাসিন্দাই এই মুহূর্তে শ্বাসকষ্ট, চোখে জ্বালা এবং কাশির শিকার হয়ে হাসপাতালমুখী।
কী ঘটেছে? (Delhi diwali pollution)
উৎসবের পর দিন সকালে দিল্লিবাসী বাইরে চলাফেরা করতেই চোখ, গলা জ্বালার সম্মুখীন হচ্ছেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

(CPCB)–র তথ্য অনুযায়ী, দিল্লির বেশ কিছু মনিটরিং স্টেশনে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) হয়ে পড়েছে ‘Very Poor’ বা তার চেয়েও খারাপ। বিশেষ করে বাওয়ানা, জাহাঙ্গীরপুরি, আশোক বিহার ও ওয়াজিরপুর অঞ্চলে AQI ৪০০–এরও ওপরে রেকর্ড করা হয়েছে, যা ‘Severe’ বা মারাত্মক পরিস্থিতি বোঝায়।
উৎসবের সময় বিস্তৃত পরিমাণে আতশবাজি ও অন্যান্য ক্র্যাকার্স ব্যবহারের কারণেই বাতাসে ক্ষতিকর রেস পাইপ, ধূলি ও অন্যান্য দূষিত কণার পরিমাণ হঠাৎ বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
কর্তৃপক্ষের পদক্ষেপ (Delhi diwali pollution)
এই মুহূর্তে, Commission for Air Quality Management (CAQM)–র অধীনে Graded Response Action Plan (GRAP)–এর স্টেজ ২ কার্যকর করা হয়েছে দিল্লি-NCR এলাকায়, যা Construction কার্যক্রম সীমিত করে ও জেনারেটর, ধূলি নিয়ন্ত্রণের ব্যবস্থা বাড়ায়।
ইতিমধ্যে বাসিন্দাদের জন্য কিছু সতর্কতা জারি করেছে প্রশাসন। যেমন— বাইরে যেতে হলে মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। শ্বাসকষ্টের ভুক্তভোগী শিশু, বৃদ্ধদের বাইরে বেরোনো নিয়ন্ত্রণের মধ্যে আনার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরে থেকে ঘরে ফিরলে হাত, মুখ ধুয়ে নেওয়া এবং দরজা-জানালা বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছে দিল্লি প্রশাসন।
